‘ই-জয়িতা’ নারী উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে: ইন্দিরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার
সংগৃহীত ছবি
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ‘ই-জয়িতা মার্কেট প্লেস’ দেশে নারী উদ্যোক্তা তৈরি ও তাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, ই-কমার্স ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। দেশের শতকরা ৮০ ভাগ ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনা করছেন নারী উদ্যোক্তারা। ফলে আর্থিক সচ্ছলতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন তারা।
প্রতিমন্ত্রী মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ রাপা প্লাজায় জয়িতা ফাউন্ডেশনের ‘ই-জয়িতা মার্কেট প্লেস’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব ও ই-ক্যাবের সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয় ও জয়িতা ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও নারী উদ্যোক্তাগণ।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য-প্রযুক্তির সুবিধা গ্রামে গ্রামে পৌঁছে দিয়েছেন। কোভিড-১৯ মহামারীর সময়ে দেশে ই-কমার্স দ্রুত বিকাশ লাভ করছে। অনেকে চাকুরী ছেড়ে দিয়ে ই-কমার্সের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তাদের আয় আগের চেয়ে বেশি। এছাড়াও তথ্য ও প্রযুক্তির সহায়তায় দেশের তরুণ-তরণীরা ই-কমার্সে নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারছে।
মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম বলেন, ই-জয়িতা অনলাইন মার্কেট প্লেসে প্রায় এক লাখ নারী উদ্যোক্তা সংযুক্ত হতে পারবে। সকল জেলা থেকে উদ্যোক্তাদের নিবন্ধন শুরু হয়েছে। অন্যদিকে, ক্রেতারা ভিডিও কলের সাহায্যে এই মার্কেট প্লেস থেকে তাদের পছন্দের পণ্য বেছে নিতে পারবেন। ব্যাংকের কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিশ্বের যেকোন দেশ থেকে পণ্য অর্ডার করার সুবিধাও পাবেন তারা।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন

