ইউক্রেনে দূতাবাস বন্ধ করছে আমেরিকা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
মার্কিন দূতাবাস ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। দূতাবাসের কার্যক্রম আপাতত লিভ শহর থেকে পরিচালিত হবে। ইউক্রেন সীমান্তে রাশিয়ান সামরিক বাহিনীর সংখ্যা নাটকীয়ভাবে বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সময় সোমবার (১৪ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, আমি একটি কারণে এই ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছি-আমাদের কর্মীদের নিরাপত্তা এবং আমরা জোরালোভাবে ইউক্রেনে থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, রাশিয়া যদি ভালো বিশ্বাস নিয়ে যোগাযোগ করতে চায়, তাহলে কূটনীতির পথ খোলা থাকবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব দূতাবাসে আমাদের কর্মীদের ফেরত নেওয়ার জন্য উন্মুখ।
মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কিয়েভের দূতাবাস থেকে সমস্ত জরুরি নয় এমন কর্মচারীদের ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। শনিবার সকালে টুইটার পোস্টে মার্কিন দূতাবাস জানায়, ইউক্রেন সীমান্তে অব্যাহত রাশিয়ান সামরিক শক্তি বৃদ্ধি বড় ধরনের সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দিচ্ছে।
প্রসঙ্গত, ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। শুধু তাই নয় ইউক্রেনকে তিন দিক থেকে ঘিরে রেখেছে রাশিয়া। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো।
সূত্র: সিবিএস নিউজ
উইমেনআই২৪ডটকম//এল//
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি