ইউজিসি’র প্রফেসর হলেন হাসিনা খান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার
ইউজিসির প্রফেসর হলেন হাসিনা খান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসিনা খানকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রফেসর পদে নিয়োগ দয়া হয়েছে । ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ইউজিসি প্রফেসর নির্বাচন কমিটির সভায় হাসিনা খানকে আগামী দুই বছরের জন্য ওই পদে মনোনীত করা হয়। বিজ্ঞপ্তিতে তার যোগদানের তারিখ থেকে তার মেয়াদকাল শুরু হবে বলেও জানানো হয়।
স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খান ইলিশ মাছ ও পাটের জিন বিন্যাস উন্মোচনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। ইউজিসি প্রফেসরশিপ প্রবর্তনের পর ওই পদে তাকে যুক্ত করে দ্বিতীয়বারের মত একজন নারী গবেষককে মনোনয়ন দেওয়া হল।
ইউজিসি প্রফেসরশিপ নীতিমালা অনুযায়ী, অবসরপ্রাপ্ত খ্যাতিমান গবেষকদের ইউজিসি প্রফেসরশিপ দেওয়া হয়। একজন সিলেকশন গ্রেডপ্রাপ্ত প্রফেসর সর্বোচ্চ যে সুযোগ-সুবিধা পান ইউজিসি প্রফেসরদেরও সেই সুযোগ-সুবিধা দেওয়া হয়। ইউজিসি প্রফেসররা তাদের পছন্দ অনুযায়ী যেকোনো বিশ্ববিদ্যালয় অথবা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। অধ্যাপক হাসিনা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্ত থেকে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করবেন।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার






