ইউনিফর্ম নীতি বদল, হিজাবের অনুমোদন দিচ্ছে কর্নাটকের কলেজ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
ভারতের কর্নাটক রাজ্যের মাইসুরু শহরের একটি বেসরকারি কলেজ তাদের ইউফর্ম (শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পোশাক) নীতি পরিবর্তন করেছে।
হিজাব পরে শিক্ষার্থীরা যাতে শ্রেণিকক্ষে উপস্থিত হতে পারেন, সে সুযোগ করে দিতে শুক্রবার এ পরিবর্তন আনা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, কর্নাটকে হিজাব নিয়ে বিতর্ক চলার মধ্যে কোনো কলেজের পক্ষে এ ধরনের সিদ্ধান্ত প্রথম।
মাইসুরুর ডিডিপিইউ’র ড. শ্রীনিবাসন মুর্তি বলেন, ‘চার শিক্ষার্থী হিজাব ছাড়া শ্রেণিকক্ষে আসতে চাচ্ছিলেন না এবং বিক্ষোভ দেখাচ্ছিলেন।’
তিনি বলেন, ‘কিছু সংস্থা তাদের প্রতি সমর্থন জানিয়েছে। আমি কলেজটি আজ পরিদর্শন করেছি এবং সবার সঙ্গে এ নিয়ে কথা বলেছি।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে কলেজ ঘোষণা করেছে যে, তারা শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরাতে ইউনিফর্ম নীতি পরিবর্তন করছে।’
ইতোমধ্যে কর্নাটকের হাইকোর্ট এক অন্তবর্তী আদেশে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব, গেরুয়া শাল ও অন্য ধর্মীয় পোশাক নিষিদ্ধ ঘোষণা করেছে।
এ আদেশ অমান্যের জেরে শুক্রবার কর্নাটকের তুমাকুরু কলেজের ২০ শিক্ষার্থীর বিরুদ্ধে এফআইআর দাখিল করেছে পুলিশ।
হিজাব পরে শ্রেণিকক্ষে উপস্থিত হওয়ার দাবিতে ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভ।
সম্প্রতি কর্নাটনের একাধিক কলেজ হিজাব পরে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশে বাধা প্রদান করে। এর জেরে বিক্ষোভে নামেন অনেক শিক্ষার্থী।
পাল্টা বিক্ষোভও শুরু হয়। গেরুয়া শাল পরে পাল্টা বিক্ষোভ দেখান একদল শিক্ষার্থী। এতে বড় ধরনের সংকট সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিয়ে তিন দিনের জন্য কর্নাটকের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক