ইউরোপীয় দেশগুলোতে আবারও অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া শুরু হবে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৯ মার্চ ২০২১ শুক্রবার
ইউরোপীয় দেশগুলোতে আবারও অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া শুরু হবে
ইউরোপীয় ইউনিয়ন-ভূক্ত যেসব দেশে অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা দেয়া স্থগিত করা হয়েছিল, সেগুলোর বেশিরভাগ দেশেই আবার ওই টিকা দেয়া শুরু করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃটিশ সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, ইইউ-র ওষুধ নিয়ন্ত্রক সংস্থা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাকে 'নিরাপদ এবং কার্যকর' বলে আখ্যা দেয়ার পর জোটের ওইসব দেশ এই টিকা দেয়া শুরু করবে।
শরীরে রক্ত জমাট বাঁধার সাথে এই টিকার সম্পর্ক থাকার আশঙ্কা থেকে ইইউ- ১৩টি দেশ এই টিকা দেয়া স্থগিত করেছিল।
এরপরেই ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) বিষয়টি পর্যালোচনা করে।
ওই পর্যালোচনায় বলা হয়, রক্ত জমাট বাঁধার উচ্চ ঝুঁকির সঙ্গে এই টিকার সম্পর্ক নেই। এখন জার্মানি, ইতালি, ফ্রান্স, এবং স্পেন বলছে যে তারা এই টিকা দেয়া আবার শুরু করবে।
তবে কবে থেকে এই টিকা দেয়া শুরু হবে, তা দেশগুলোর নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। যেমন সুইডেন বলেছে, সিদ্ধান্ত নিতে তাদের আরও কিছুটা সময় দরকার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার দেশগুলোকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি এই টিকার বিষয়ে তাদের পর্যবেক্ষণ আজ শুক্রবার প্রকাশ করবে।
ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি নির্দিষ্ট করে অল্প কিছু ঘটনার বিষয়ে তদন্ত করেছে। যেসব ঘটনায় শরীরে অস্বাভাবিক অনিয়ন্ত্রিত রক্তচাপ ছিল, বিশেষ করে তারা সেই সব ঘটনার দিকে নজর দিয়েছে যেখানে মাথায় রক্ত জমাট বেঁধেছে।
টিকার ব্যবহার স্থগিত করার সিদ্ধান্ত ওই অঞ্চলে টিকাদান কার্যক্রমে উদ্বেগ তৈরি করে। যার ফলে ইতিমধ্যে এর প্রভাব হিসেবে টিকার যোগানের স্বল্পতা দেখা দিয়েছে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী জঁ ক্যাটেক্স বৃহস্পতিবার তার দেশের জন্য নতুন পদক্ষেপ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এটা পরিষ্কার যে মহামারি দ্রুত গতি পাচ্ছে এবং মনে হচ্ছে সংক্রমণের তৃতীয় ঢেউ বাড়ছে।
পঞ্চান্ন বছর বয়সী জঁ ক্যাটেক্স জানিয়েছেন, তিনি আজ শুক্রবার বিকেলে টিকা নেবেন।
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি










