ইঙ্গিতপূর্ণ পোস্ট তাসনূভা জাবীনের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৯ এএম, ১২ জানুয়ারি ২০২৬ সোমবার
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নারী নেত্রী তাসনূভা জাবীন ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, যে রাজনীতি বানান করতে পারে না সেও পরামর্শ দিচ্ছে নতুন রাজনীতির দোকান না খুলতে। রোববার (১১ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে তিনি এ কথা লিখেছেন।
তার পোস্টটি পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো-
‘গতকাল থেকে নিশ্চয় খেয়াল করছেন, সালমান মুক্তাদির এবং তার পরিবার নিয়ে প্রোপাগান্ডা সিস্টেমেটিক্যালি শৃঙ্খলা মেনে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। ভাষার ধরন থেকে শুরু করে প্রোপাগান্ডা ছড়ানোর একটা প্যাটার্ন আছে।
মানজুর আল মতিন এবং তার পরিবারকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর প্যাটার্নও একই রকম ছিল। মনে আছে নিশ্চয়। গতকাল মাহফুজ একটা পোস্ট দেয়ার পর তাকে নিয়েও শুরু হবে। অলরেডি যে রাজনীতি বানান করতে পারে না সেও পরামর্শ দিচ্ছে নতুন রাজনীতির দোকান না খুলতে। কারণ সব রাজনৈতিক দলে একটা করে দোকান খোলার অধিকার শুধু তাদের আছে।
আর আমরা মেয়ে মানুষরা তো কোনো ব্যাপারই না এদের কাছে। তুড়ি মেরে ইশারা করবে আর মিথ্যাচারের ফেস্টিভ্যাল শুরু হয়ে যাবে।
কোনো কোনো আওয়াজকে তারা টার্গেট করে ওটাও শিক্ষনীয়।
যে বা যারাই তাদের সঙ্গে দ্বিমত করবে তার বা তাদের সঙ্গেই ওই একই প্যাটান অ্যাপ্লাই হবে। কিন্তু এটার একটা খুব খুব ভালো দিক আছে। হাসিনার আমলে ডিজিটাল অ্যাক্টে মামলা, গুম ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার, তার মতের বিরুদ্ধে বললেই খপ করে ধরত। কিন্তু এখন কোনো শাসকের গুম ফিরিয়ে আনতে হলে একশবার ভাবতে হবে। মত প্রকাশের জন্য ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিতে একশবার চিন্তা করতে হবে।
ঠিক একইভাবে কোনো ব্যক্তি এবং তার পরিবারকে ঘিরে জঘন্য ভয়াবহ অনলাইন আক্রমণের দিনেরও শেষের শুরু হয়েছে।
রাজাকার ডাকতে ডাকতে মানুষ যখন বলেছে হ্যাঁ আমি রাজাকার কী করবি কর?!? এই সিস্টেমেটিক অরগানাইজড অনলাইন মিথ্যাচারগুলোরও একইভাবে ঘুরে দাঁড়ানো কিছু সময়ের অপেক্ষা শুধু।’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



