ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৭:০৫:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন স্থগিত চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৮ পিএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা।

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা।

হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) আপিল বিভাগে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ১০ মে শুনানি হবে।

সোমবার (৬ এপ্রিল) এক মামলায় জামিন পান রিভা। হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করা হয়েছে।

এর আগে, রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর তামান্না জেসমিন রিভাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা গেছে, জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় তিনি ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে দীর্ঘ সময় জনসম্মুখে অনুপস্থিত থাকার পর তাকে আটক করা হয়।

বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন তামান্না জেসমিন। বিশেষ করে শিক্ষার্থী নির্যাতন ও হল বাণিজ্যের ঘটনা তাকে সামনে নিয়ে আসে।

রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এক যুগ ধরে তিনি ইডেনের ছাত্রীনিবাসে থাকতেন। জুলাইয়ের ছাত্র আন্দোলনে ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান রিভা। এরপর তাকে জনসম্মুখে আর দেখা যায়নি।