ইতালিতে করোনায় প্রাণহানি লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ৯ মার্চ ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালি। দেশটিতে প্রতিদিন বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। করোনাভাইরাসের তৃতীয় দফার প্রাদুর্ভাব ঠেকাতে সোমবার থেকে কয়েকটি অঞ্চলে আবার নতুন করে লকডাউন শুরু হয়েছে। সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত অদৃশ্য ভাইরাসটি কেড়ে নিয়েছে দেশটির এক লাখ মানুষের প্রাণ।
সোমবার দেশটিতে করোনায় মৃতের সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুবরণ করেছে ৩১৮ জন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট মারা গেছে এক লাখ হাজার ১০৩ জন।
গতকাল মোট এক লাখ ৮৪ হাজার ৬৮৪ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ হাজার ৯০২ জনের করোনা শনাক্ত হয়।
২০২০ সালের ফেব্রুয়ারিতে করোনাভাইরাস ছড়িয়ে পরার পর থেকে ইতালিতে এ পর্যন্ত ৩০ লাখেরও বেশি মানুষ অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী দেশটিতে মোট ৩০ লাখ ৮১ হাজার ৩৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ লাখ আট হাজার ৭৩২ জন।
প্রতিদিন বাড়ছে আইসিইউতে রোগীর সংখ্যা। আইসিইউতে চিকিৎসাধীন আছেন দুই হাজার ৭০০ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জনগণকে বার বার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে বলছে। কারণ যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনার নতুন রূপ দ্রুত ছড়িয়ে পড়েছে ইতালিতেও। তাতে তৃতীয় দফা ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি।
২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এক সপ্তাহে সেখানে করোনার নতুন ধরনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৩ হাজার জন, যা ২০২০ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। নতুন করোনার ঢেউ রুখতে বিভিন্ন প্রদেশের শহরগুলোতে লকডাউন জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে পানশালা, রেস্তোরাঁ, দোকানপাট ও স্কুল-কলেজ।
ইতালিতে করোনার টিকাদান শুরু হলেও সাম্প্রতিক সময়ে তা ধীরগতিতে চলছে। তবে নতুন সরকারের প্রধানমন্ত্রী মারিও ড্রাগি জানিয়েছে পরবর্তী কয়েক মাসের মধ্যে টিকাদান কর্মসূচির গতি বাড়ানো হবে। যাতে করে দেশের অধিকাংশ মানুষ টিকার আওতায় চলে আসে।
-জেডসি
- নতুন করে নির্মিত হল সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ
- কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
- রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হতে পারে
- পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে
- ৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর
- অন্ধকারে ছোট্ট আলো, জোনাকির রহস্যময় জগৎ
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম
- ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
- ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম











