ইনোভিশন জরিপ: বিএনপি জোট এগিয়ে ৫২.৮০ শতাংশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩০ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার
বিএনপির লোগো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটকে ভোট দিতে চান ৫২ দশমিক ৮০ শতাংশ ভোটার। অপরদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ৩১ শতাংশ ভোটার।
বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পিইপিএস) রাউন্ড-৩’-এর ফলাফল প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে জরিপের প্রধান ফলাফল উপস্থাপন করেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান রুবাইয়াত সারওয়ার।
তিনি জানান, ১৬ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে প্যানেল জরিপটি পরিচালিত হয়। এতে মোট ৫ হাজার ১৪৭ জনের সফল সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
ভোটদানে আগ্রহ ও গণভোট বিষয়ে মতামত: জরিপে অংশ নেওয়া ৯৩ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন। গণভোট বিষয়ে প্রায় ৬০ শতাংশ উত্তরদাতা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিলেও ২২ শতাংশ এ বিষয়ে অজ্ঞতা প্রকাশ করেছেন।
নির্বাচন ব্যবস্থাপনায় আস্থা: জরিপে ৭২ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে, যা আগের রাউন্ডের তুলনায় বেশি। পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আস্থার হার বেড়ে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৪ শতাংশে। এছাড়া ৮২ শতাংশ উত্তরদাতা ভোটকেন্দ্রে নিরাপত্তা নিয়ে ইতিবাচক ধারণা পোষণ করেছেন।
এলাকাভিত্তিক সম্ভাব্য বিজয়ী: আগামীকাল নির্বাচন হলে নিজ নিজ এলাকায় কোন দলের প্রার্থী জয়ী হতে পারেন—এমন প্রশ্নে ৫২ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা বিএনপি প্রার্থীর নাম উল্লেখ করেন। ২৩ দশমিক ৮ শতাংশ এ বিষয়ে অনিশ্চিত। আগের রাউন্ডের তুলনায় বিএনপির সম্ভাব্য বিজয়ী হিসেবে উল্লেখের হার ৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
ভোটারদের সিদ্ধান্ত ও পছন্দ পরিবর্তন: জরিপ অনুযায়ী, ৭৪ দশমিক ২ শতাংশ উত্তরদাতা কোন দলকে ভোট দেবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, যা আগের রাউন্ডগুলোর তুলনায় বেশি। তবে নারী উত্তরদাতাদের মধ্যে ৬৯ দশমিক ৭ শতাংশ এখনো সিদ্ধান্তহীন। ভোট পছন্দের ক্ষেত্রে বিএনপি তাদের মূল সমর্থন ধরে রেখেছে বলে জরিপে উল্লেখ করা হয়।
আওয়ামী লীগের ভোট বণ্টন: জরিপে দেখা যায়, আওয়ামী লীগ সমর্থকদের ৩২ দশমিক ৯ শতাংশ বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। ১৩ দশমিক ২ শতাংশ জামায়াতকে ভোট দিতে পারেন বলে জানান। আর ৪১ দশমিক ৩ শতাংশ এখনো সিদ্ধান্তহীন রয়েছেন।
প্রধানমন্ত্রী কে হবেন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনা দেখছেন ৪৭ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা। অপরদিকে, ২২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন। জরিপে ২ দশমিক ৭ শতাংশ মানুষ মনে করেন, প্রধানমন্ত্রী হবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এই তিনজনের কেউই প্রধানমন্ত্রী হবেন না—এমনটি মনে করেন ৫ শতাংশ উত্তরদাতা। আর ২২ দশমিক ২ শতাংশ জানান, এই মুহূর্তে কে প্রধানমন্ত্রী হবেন তা বলা সম্ভব নয়।
জরিপে আরও বলা হয়, তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় উল্লেখযোগ্যসংখ্যক সিদ্ধান্তহীন ভোটার বিএনপির দিকে ঝুঁকেছেন। তবে ভোটব্যাংকে অস্থিরতা রয়েছে এবং প্রচারণার ধরন অনুযায়ী দলগুলোর ব্যবধান কমে আসতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ এম. শাহান, ভয়েস ফর রিফর্ম-এর যুগ্ম আহ্বায়ক ফাহিমা খাতুন, ব্রেন-এর নির্বাহী পরিচালক শফিকুল রহমান, রাজনৈতিক বিশ্লেষক জ্যোতি রহমান এবং ইনোভিশন কনসাল্টিংয়ের পোর্টফোলিও ডিরেক্টর তাসমিয়া রহমান।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল


