ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২৩:৩১:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

ইন্ডিয়া গেটে নেতাজি’র মূর্তি উন্মোচন করলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৩ এএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি রোববার সন্ধ্যায় ঐতিহাসিক ইন্ডিয়া গেটে স্থাপন করা হয়েছে।
ভূতপূর্ব ভারতীয় জাতীয় সেনাবাহিনীর (আইএনএ) নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি ভারতের কৃতজ্ঞতার প্রতীক হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূর্তিটি উন্মোচন করেছেন।
নেতাজির মূর্তিটি ইন্ডিয়া গেটে যেখানে স্থাপন করা হয়েছে, সেখানে এক সময়ে রাজা পঞ্চম জর্জের মূর্তি ছিল। একটি গ্রানাইট মূর্তি এই জায়গায় স্থাপনের জন্য নির্দিষ্ট করা হয়েছে। সেটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত হলোগ্রাম মূর্তিটি সেখানে থাকবে।
হলোগ্রাম মূতির্টি উন্মোচনের পরে প্রধানমন্ত্রী মোদী ২০১৯,২০২০,২০২১ ও ২০২২ সালের জন্য ‘সুভাষ চন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার’ প্রদান করেন।
নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সংস্কৃতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি উপস্থিত ছিলেন।
নেতাজির মূর্তি উন্মোচন করে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্রবসুর জন্মবার্ষিকী পালন অন্তর্ভূক্ত করার মধ্য দিয়ে ২৪ জানুয়ারির পরিবর্তে ২৩ জানুয়ারি থেকে ভারত তাদের প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু করেছে।

এই বিভাগের জনপ্রিয়