ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৬:১০:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

ইন্দোনেশিয়া-পূর্ব তিমুরে বন্যা ও ভূমিধসে প্রাণহানি ১০১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ৬ এপ্রিল ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুর বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যা এবং ভূমিধসে। নিহত সংখ্যা বেড়ে ১০১-এ দাঁড়িয়েছে। সোমবার সংশ্নিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এর আগের দিন সকালে ইন্দোনেশিয়ার পূর্বের প্রদেশ ওয়েস্ট নুসা তেঙ্গারায় ও পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা হয়। খবর এএফপি ও বিবিসির

খবরে বলা হয়েছে, বন্যা উপদ্রুত এলাকার সর্বত্র এখন ধ্বংসস্তূপের চিহ্ন। কোথাও বাড়িঘর ভেসে গেছে, আবার কোথাও শিকড়সহ উপড়ে গেছে গাছপালা। ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরের ওই সব এলাকায় অসংখ্য মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছে।

এদিকে, ওই অঞ্চলে সোমবার সন্ধ্যা পর্যন্ত ঘূর্ণিঝড় চলছিল। এতে উদ্ধারকাজ ক্ষতিগ্রস্ত হয়। ইন্দোনেশিয়ার দুর্যোগবিষয়ক সংস্থা জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে, পূর্ব তিমুরে ২১ জনের মৃত্যু নিশ্চিত করেছে সংশ্নিষ্ট কর্তৃপক্ষ। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেশির ভাগ মৃত্যুই হয়েছে পূর্ব তিমুরের রাজধানী দিলিতে।


-জেডসি