ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ২১ মার্চ ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত হওয়ার পর দেশটির ফার্স্ট লেডি হিসেবে পরিচিত তার স্ত্রী বুশরা বিবিও আক্রান্ত হয়েছেন এই রোগে। ইমরান খানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী জুলফিকার বুখারি এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
টুইটবার্তায় বুখারি বলেন, ‘আমাদের ফার্স্ট লেডি করোনায় আক্রান্ত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডির দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ তাদের আরোগ্য দান করুন।’
পরে পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য ফয়সার জাভেদ দেশটির পত্রিকা ডনকে এর সত্যতা নিশ্চিত করেন। এক প্রতিবেদনে ডন জানিয়েছে, একই দিন আক্রান্ত হয়েছেন ইমরান খান ও বুশরা বিবি।
গত বৃহস্পতিবার (১৮ মার্চ) করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ইমরান খান। তার ২ দিন পরই গতকাল শনিবার (২০ মার্চ) করোনা পজিটিভ রিপোর্ট আসে পাকিস্তান প্রধানমন্ত্রীর।
এ খবর ছড়িয়ে পড়লে টুইটার, ফেইসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের বন্যা বয়ে যায়। দেশটির রাজনীতিবিদ, বিভিন্ন অঙ্গনের তারকা ও নাগরিকরা প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। ইতোমধ্যে দেশটিতে টুইটার হ্যাশট্যাগে ইমরান খঅন ট্রেন্ডে পরিণত হয়েছে।
টিকা নেওয়ার মাত্র ২ দিনের মাথায় ইমরান খান করোনায় আক্রান্ত হওয়ায় টিকার কার্যকারিতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। তবে পাকিস্তানের শিল্পমন্ত্রী হামাদ আজহার এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের জ্যেষ্ঠ নেতা ড. শাহবাজ গিল তাদের টুইটবার্তায় নিশ্চিত করেছেন, টিকা নেওয়ার সঙ্গে করোনায় আক্রান্তের সম্ভাবনা নেই।
-জেডসি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি










