ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব শুল্ক-কর অব্যাহতি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
প্রতীকী ছবি।
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অনুরুপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহণের জন্য ব্যবহৃত ইলেক্ট্রিক বাস আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, আগাম কর এবং অগ্রিম আয়করসহ সমূদয় শুল্ক-করাদি অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান নিজে ইলেক্ট্রিক বাস আমদানি করলে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে অন্য কেউ শিক্ষার্থী পরিবহণের উদ্দেশ্যে উক্ত গাড়ি আমদানি করলে সবাই ওই কর অব্যাহতি সুবিধা পাবেন। শিক্ষার্থী পরিবহণের উদ্দেশ্যে এসব গাড়ির রঙ হবে হলুদ। বাসগুলো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অনুরুপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবহণ শব্দগুলো সহজে দৃষ্টিগোচর হয় এমন করে সুস্পষ্টভাবে লিখতে হবে।
Advertisement
কোন প্রকার শুল্ক-কর পরিশোধ ব্যতিরেকে শিক্ষার্থী পরিবহণের লক্ষ্যে ওই বাস আমদানির জন্য আমদানিকারক প্রতিষ্ঠান এনবিআরে আবেদন করলে রাজস্ব বোর্ড ১০ কার্যদিবসের মধ্যে ওই আবেদন নিষ্পত্তি করবে।
শিক্ষার্থীদের জন্য পরিবেশ বান্ধব ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব প্রকারের শুল্ক করাদি প্রত্যাহারের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাশ্রয়ী খরচে শিক্ষার্থী পরিবহণে আধুনিক ও পরিবেশ বান্ধব বাসের ব্যবস্থা করতে পারবে। উন্নত ও আরামদায়ক পরিবহণে একসাথে অনেক শিক্ষার্থী স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত করতে পারবে বিধায় দেশের তীব্র যানজট নিরসন হবে। বিপুল পরিমান জ্বালানী সাশ্রয় হবে এবং সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত বাবদ অভিভাবকদের খরচ বহুলাংশে হ্রাস পাবে।
শিক্ষার্থী পরিবহণের অনুরুপ সাধারণ যাত্রীদের জন্য পরিচালিত বাস আমদানিতে শুল্ক-করাদি হ্রাসের বিষয়ও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। সাধারণ যাত্রীদের ব্যবহারের উদ্দেশ্যে ইলেক্ট্রিক বাস আমদানিতে শুল্ক-করাদি হ্রাস করা হলে যাত্রিগণ ব্যাক্তিগত গাড়ি ব্যবহার না করে আধুনিক ও আরামদায়ক ইলেক্ট্রিক বাস ব্যবহার করবে বিধায় দেশের বিপুল জ্বালানি সাশ্রয় হবে এবং সাধারণের যাতায়াত ব্যয় উল্লেখযোগ্য পরিমান হ্রাস পাবে।
- দ্রুতগতির ডিজিটাল পৃথিবীতে হারিয়ে গেছে চিঠি
- আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
- মেসির অবসরে আবেগাপ্লুত মা, জানালেন অনুভূতি
- জামিন মেলেনি, কারাগারেই থাকছেন বিদিশা এরশাদ
- সর্দি-কাশি থেকে ডেঙ্গু, শিশুকে যেভাবে রাখবেন সুরক্ষিত
- বেসরকারি সংস্থায় ১৫০ পদে চাকরির সুযোগ
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- নেপালে বন্যায় ৪৩ হাজার নারী ও কিশোরীর জরুরি সহায়তা প্রয়োজন
- বাবা-মায়ের নাম বদলে পরিচিতি পেয়েছেন যেসব অভিনেত্রী
- খুলনায় মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, উদ্ধার ৪০
- নারীর ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার কর্মকর্তা নিহত
- দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু
- ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
- নারী টি-২০: র্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি
- নেপালের বন্যায় এক বাড়ি থেকেই মিলল ২৪ মরদেহ
- নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ৯৫৫, নিখোঁজ ৪৪৭১
- নারী টি-২০: র্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি
- সরকারি চাকরিজীবীদের বেতন কোন ধাপে বাড়বে কত শতাংশ
- অকালে চুল পাকা রোধ করতে ৪ ঘরোয়া উপায়
- সাংবাদিকদের চাকরি দেবে ইন্ডিপেন্ডেন্ট টিভি
- তিন মাস নিষেধাজ্ঞার পর আজ খুলেছে সুন্দরবন
- রাজশাহীতে রেললাইনে ভাঙন, ২ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
- আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তি মেসির বিদায়!
- `লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে`
- ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা: চিত্রনায়িকা পপি
- নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের ভবিষ্যৎ কী?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত
- নারীর ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার কর্মকর্তা নিহত
- খুলনায় মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, উদ্ধার ৪০



