ইসলামে হিজাব পরা আবশ্যক নয় : কর্ণাটক সরকার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
ভারতের কর্ণাটক রাজ্যে স্কুল-কলেজে ছাত্রীদের হিজাব পরা ইস্যুতে উত্তাল হয়ে উঠে। এই উত্তাল অবস্থার মধ্যে ভারতের কর্ণাটক সরকার হাইকোর্টে এক শুনানির যুক্তিতর্কে বলেছে, ইসলামের ধর্মীয় বিধান পালনে হিজাব পরা আবশ্যক নয়। একইসঙ্গে তাদের বক্তব্য, এটির ব্যবহার ঠেকানো হলে ভারতীয় সংবিধানের ২৫ ধারা লঙ্ঘিত হয় না। সংবিধানের এই ধারা ধর্মীয় স্বাধীনতার সুরক্ষা দেয়। শুক্রবারের শুনানিতে এই যুক্তি দেন তিনি।
অ্যাডভোকেট জেনারেল (এজি) প্রভুলিং নাভাদজি বলেন, সরকার অবস্থান নিয়েছে যে ইসলাম অনুসরণে হিজাব পরা প্রয়োজনীয় অনুষঙ্গ নয়।
upay
গত ৫ ফেব্রুয়ারি কর্ণাটক সরকারের দেওয়া আদেশ আদালতে চ্যালেঞ্জ করা মুসলিম শিক্ষার্থীদের অভিযোগ প্রত্যাখ্যান করেন অ্যাডভোকেট জেনারেল। এসব শিক্ষার্থীর অভিযোগ ছিল, শিক্ষার্থীদের হিজাব কিংবা গেরুয়া স্কার্ফ ব্যবহার থেকে বিরত রাখা সংবিধানের ২৫ ধারার লঙ্ঘন।
অ্যাডভোকেট জেনারেলের যুক্তি, ৫ ফেব্রুয়ারি রাজ্য সরকারের দেওয়া আদেশ আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং এর বিরোধিতা করার কিছু নেই।
হিজাব বিতর্ক সংক্রান্ত সব পিটিশনের বিষয়ে এক অন্তর্বর্তী আদেশে গত সপ্তাহে হাইকোর্ট ক্লাসরুমে হিজাব, গেরুয়া শাল, স্কার্ফসহ যাবতীয় ধর্মীয় কাপড় পরা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক