ঈদযাত্রায় যানজটে নাকাল ঘরমুখী মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০১ পিএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ঈদযাত্রায় পথেঘাটে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। মহাসড়কগুলোতে গাড়ি চলাচলে ধীরগতির পাশাপাশি দেখা দিয়েছে যানজট। কিছুটা ভোগান্তি হলেও প্রিয়জনের সঙ্গে ঈদ করার আনন্দে উচ্ছ্বসিত ঘরমুখী মানুষ।
আজ বৃহস্পতিবার (৫ জুন) সরেজমিন ছুটি শুরুর দিন রাজধানীর গাবতলী, মহাখালী বাস টার্মিনালসহ মহাসড়কগুলোতে দেখা যায় ভোগান্তির চিত্র। অব্যবস্থাপনার অভিযোগ তুলে যাত্রীদের দাবি, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই পাননি কাঙ্ক্ষিত টিকিট।
দক্ষিণের প্রবেশদ্বার মাওয়া টোল প্লাজায় দেখা যায় যানবাহনের লম্বা লাইন। এ ছাড়া যানবাহনের চাপ বেশি থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। গাড়ির চাপে চলাচলে ধীরগতি দেখা যায় ঢাকা-ময়মনসিংহ রুটেও। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্র মহাসড়কে ছিল যানবাহনের সংকট।
ঈদ যাত্রায় সড়কপথের তুলনায় খানিকটা স্বস্তি রেলযাত্রায়। বেশিরভাগ ট্রেনই নির্দিষ্ট সময়ের ১০-১৫ মিনিটের মধ্যে ছেড়ে যাচ্ছে স্টেশন। তবে যাত্রীদের রয়েছে উপচে পড়া ভিড়।
এদিন দুপুরে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন রেল উপদেষ্টা ফাওজুল কবীর খান।
অনলাইনে টিকিট না পাওয়া নিয়ে আক্ষেপ রয়েছে যাত্রীদের। অনেকে স্ট্যান্ডিং টিকিটে উঠছেন ছাদে। তবু বাড়ি ফেরার স্বস্তি রয়েছে ঘরমুখো মানুষের।
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




