উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ এএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার
দেশের প্রথম নারীবিষয়ক অনলাইন সংবাদমাধ্যম উইমেননিউজ২৪.কম এবং ছোটদের সাহিত্যপত্রিকা কিশোর লেখা’র প্রধান উপদেষ্টা রিজিয়া মান্না।
সমাজসেবায় নিবেদিত, মানবিক মূল্যবোধে উজ্জ্বল এক ব্যক্তিত্ব রিজিয়া মান্নান-এর এগারতম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার ১৭, মার্চ।
তিনি দেশের প্রথম নারীবিষয়ক অনলাইন সংবাদমাধ্যম উইমেননিউজ২৪.কম (WomenNews24.com) এবং ছোটদের সাহিত্যপত্রিকা কিশোর লেখা’র প্রধান উপদেষ্টা ছিলেন। জীবদ্দশায় তিনি মানবকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রেখেছিলেন।
পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা জানিয়েছেন, মানুষের পাশে দাঁড়ানোই ছিল রিজিয়া মান্নানের জীবনের প্রধান লক্ষ্য। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় তিনি সবসময় এগিয়ে আসতেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সহজ-সরল ও মানবিক গুণাবলির অধিকারী এই মানুষটি বহু মানুষের কাছে ছিলেন অনুপ্রেরণার উৎস।
সাংবাদিকতা ও সাহিত্যচর্চার ক্ষেত্রেও তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। নারী ও শিশু বিষয়ক সংবাদ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা অনলাইন সংবাদমাধ্যম উইমেননিউজ২৪.কম–এর প্রধান উপদেষ্টা হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। একই সঙ্গে কিশোরদের সাহিত্যচর্চা ও সৃজনশীল বিকাশে কাজ করা পত্রিকা কিশোর লেখার সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। নতুন প্রজন্মের লেখকদের উৎসাহ দেওয়া এবং সাহিত্যচর্চার পরিবেশ তৈরি করতেও তিনি আগ্রহী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, মানুষের উপকার করা এবং মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার শিক্ষা তিনি সবসময়ই দিয়েছেন। তার জীবনাচরণে ছিল সহমর্মিতা, উদারতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাই তার মৃত্যুর এত বছর পরেও তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অনেকেই।
এগারতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া ও স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা এদিন তার কবর জিয়ারত ও দোয়ার মাধ্যমে তাকে স্মরণ করবেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, রিজিয়া মান্নানের আদর্শ ও মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সমাজের কল্যাণে তার যে নিষ্ঠা ও ভালোবাসা ছিল, তা আজও মানুষের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে।
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন

