ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৫:০৪:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

উত্তরখানে অগ্নিদগ্ধ একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:০৬ পিএম, ১৪ অক্টোবর ২০১৮ রবিবার

রাজধানীর উত্তরখানের ব্যাপারীপাড়ায় অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ আট জনের মধ্যে আজিজুল (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজিজুলের শরীরের ৯৯ শতাংশ পুড়ে গিয়েছিল।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, আজিজুলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এর আগে রাজধানীর উত্তরখানে আগুনে পুড়ে একই পরিবারে নারীসহ আটজন দগ্ধ হন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুনে দগ্ধ ডাব্লুর শরীরের ৬৫ শতাংশ বার্ন, আজিজুলের শরীরের ৯৯ শতাংশ, আনজেুর শরীরের ৬ শতাংশ, আব্দুল্লাহর শরীরের ৫ শতাংশ, মুসলিমার শরীরের ৯৮ শতাংশ, পূর্ণিমার শরীরের ৮০ শতাংশ, সুফিয়ার শরীরের ৯৯ শতাংশ ও সাগরের শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাদের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার গোবিন্দপুর এলাকায়।