উত্তাল মিয়ানমারে এবার স্বাস্থ্যকর্মীদের ওপর গুলি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৩ পিএম, ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
সামরিক অভ্যুত্থানের পর রক্তের বন্যা বইছে মিয়ানমারের রাজপথে। এরই মধ্যে নিরাপত্তাবাহিনীর গুলিতে সাত শতাধিক গণতন্ত্রপন্থীর মৃত্যু হয়েছে। উত্তাল মিয়ানমারে এবার স্বাস্থ্যকর্মীদের ওপর গুলি চালিয়েছে সামরিক জান্তা। গুলির ঘটনায় বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী হতাহত হয়েছেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার মান্দালয়ে চিকিৎসকদের ওপর হামলা চালাল সেনাবাহিনী। গণতন্ত্র ফেরানোর দাবিতে রাস্তায় নেমেছিলেন তারা। গুলিতে বহু হতাহত হয়েছেন।
মিয়ানমারে নববর্ষের সপ্তাহ চলছে। এই সপ্তাহে সেনাশাসনের বিরুদ্ধে ফের একবার গর্জে উঠছেন গণতন্ত্রকামীরা। সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করেছেন তারা। সেই আন্দোলনের মুখ হয়ে উঠছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা।
মান্দালয়ে প্রতিবাদ মিছিল চলাকালীন এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। শুরু হয় গুলি। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি মিজিমা সংবাদ সংস্থার। তবে কতজনের মৃত্যু হয়েছে বা কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিবিসির বার্মিজ সার্ভিসও।
রাস্তায় নেমে বিক্ষোভের পাশাপাশি বিকল্প প্রতিরোধও গড়ে তুলছেন গণতন্ত্রপন্থীরা। সেনার ওপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছেন তারাও। রবিবার সকালে মান্দালয়ের মায়াদি ব্যাংকের বাইরে বিস্ফোরণ ঘটে। সেখানে এক নিরাপত্তাকর্মী গুরুতর জখম হন। মায়াদি ব্যাংকের বাইরে বিস্ফোরণ বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এই ব্যাংকটি পরিচালনা করে দেশের সেনাবাহিনী। এই ব্যবসা থেকেই মোটা টাকা আয় করে তারা।
কিন্তু ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানামারের আমজনতা ব্যাংকটিকে বয়কট করতে শুরু করেছেন। এমনকি, ব্যাংকে গচ্ছিত অর্থও তুলে নিতে চাইছেন অনেকে। এর মাঝেই ব্যাংকটির সবচেয়ে বড় শাখার সামনে বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছে সেনাবাহিনী। বিস্ফোরণে হতাহতের খবর না মিললেও গোটা এলাকায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
স্বাস্থ্যকর্মীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় জান্তা সরকারের মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করেনি।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










