উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন সেলিমা রহমান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৬ পিএম, ৬ মার্চ ২০২৬ শুক্রবার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান উন্নত চিকিৎসা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেন। দীর্ঘদিন জ্বর ও ফুসফুসে সংক্রমণে ভোগার পর বর্তমানে কিছুটা সুস্থবোধ করলেও চিকিৎসকের পরামর্শে তিনি এই বিদেশ যাত্রার সিদ্ধান্ত নেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তিনি সেলিমা রহমানের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নিয়েছেন। শিরীন বলেন, "সেলেমা আপা এখন অনেকটাই সুস্থ। তবে শারীরিক কিছু জটিলতা ও চেকআপের প্রয়োজনে তিনি বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।"
সেলিমা রহমান গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তখন তিনি উচ্চ মাত্রার জ্বর, তীব্র শরীর ব্যথা এবং ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার পায়ের শিরায় রক্ত জমাট বাঁধার জটিল রোগ 'ডিপ ভেইন থ্রম্বোসিস' (ডিভিটি) শনাক্ত করেন। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছিল।
হাসপাতালের একটি বিশেষ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে টানা বেশ কয়েকদিন তার চিকিৎসা চলে। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর সংক্রমণের মাত্রা কমে আসায় এবং রক্ত জমাট বাঁধার সমস্যা নিয়ন্ত্রণে আসায় তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। দলীয় নেতাকর্মীরা জানান, হাসপাতালে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে উদ্বেগ ছিল। তবে সঠিক চিকিৎসায় তিনি দ্রুত সংকটে কাটিয়ে উঠতে সক্ষম হন।
সিঙ্গাপুরে পৌঁছানোর পর সেখানে একটি বিশেষায়িত হাসপাতালে সেলিমা রহমানের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার কথা রয়েছে। মূলত ফুসফুসের সংক্রমণ পুরোপুরি সেরেছে কি না এবং ডিভিটি রোগের পরবর্তী ধাপের চিকিৎসা কী হবে, তা নির্ধারণ করবেন সিঙ্গাপুরের চিকিৎসকরা।
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন


