উন্নয়ন ত্বরান্বিত করতে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৭:৪৭ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫ রবিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী তিন বছরে বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যেতে চান, যাতে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ খেলতে না পারে এবং উন্নয়নের গতিধারাও অব্যাহত থাকে। রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
দেশের উন্নয়নের জন্য ধনী ও দরিদ্রদের মধ্যে বৈষম্য কমানোর পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে আমরা রূপকল্প-২০২১ প্রণয়ন করি। জনগণ আমাদের ভোট দিয়ে বিপুলভাবে বিজয়ী করেন। আমরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পালন করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা নিম্নমধ্য আয়ের দেশে উন্নীত হয়েছি। মাত্র সাত বছরে আমাদের মাথাপিছু জাতীয় আয় প্রায় আড়াই গুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। মাথাপিছু আয় ২০০৫-০৬ সালের ৫৪৩ ডলার থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ১ হাজার ৩১৪ মার্কিন ডলার হয়েছে। এর আগে মাথাপিছু আয় দ্বিগুণ করতে সময় লেগেছিল ২০ বছর।
তিনি আরো বলেন, মোট জাতীয় উৎপাদন (জিডিপি) ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাতে বাংলাদেশের সময় লেগেছিল ৩৮ বছর। এ অর্থবছরে জিডিপি ২০০ বিলিয়ন ডলারে উন্নীত হবে। এ ধরনের সাফল্যের কারণে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এমন অভাবনীয় সাফল্য সত্ত্বেও আমাদের নিশ্চিন্ত হয়ে বসে থাকার সুযোগ নেই। রূপকল্প-২০২১ বাস্তবায়ন এবং ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদের যেতে হবে আরও অনেক দূর। উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের আরও কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি