এ করুণ সময়ে শিশু সংগঠন ও দাদাভাইদের প্রয়োজন
ওয়াহিদ ওয়াসেক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
রোকনুজ্জামান খান দাদাভাই। ফাইল ছবি।
আমাদের প্রজন্মের তরুণ শিশুসাহিত্যিকদের এখন করুণ দুঃসময়! নেই ভালো কোনো পত্রিকা। নেই ভালো কোনো সম্পাদক। নেই ভালো কোনো সংগঠন ও সংগঠক! হাহাকার! ভীষণ হাহাকার... আমরা পত্রিকায় লেখা পাঠাই। ছাপা হয় না। কেন ছাপা হয় না তাও জানি না। কোনো পরামর্শও পাই না। এমনকি লেখাটি কি সম্পাদকের চোখে পড়েছে তাও জানতে পারি না।
রোকনুজ্জামান খান দাদাভাই দৈনিক ইত্তেফাকের ‘কচি-কাঁচার আসর’ শিশুপাতাটি দেখতেন। শুনেছি, লেখায় ভুল-ত্রুটি দেখলেই বলতেন নতুন করে লিখে নিয়ে আসো। পরম যত্নে লেখাগুলো ছাপতেন। মফস্বলের লেখকদের সাথেও যোগাযোগ করতেন। পরামর্শ দিতেন। শাসন করতেন। কাগজে-কলমে শিখিয়ে দিতেন পরম যত্নে ও স্নেহে।
রোকনুজ্জামান খান দাদাভাই ‘কচি-কাঁচার আসর’ নামের শিশু সংগঠনের মাধ্যমেই দেশজুড়ে তৈরি করেছিলেন লেখক গোষ্ঠী। আবৃত্তিশিল্পী। চিত্রশিল্পী। আজ তাঁরা প্রত্যেকেই খ্যাতনামা। উদাহরণ হিশেবে ছড়াকার লুৎফর রহমান রিটন ভাইয়ার কথাই বলা যায়। লুৎফর রহমান রিটন ভাইয়ার প্রথম ছড়া প্রকাশিত হয়েছিল দাদাভাইয়ের হাতের ছোঁয়ায় ‘কচি-কাঁচার আসর’ এ। এবং দাদাভাই ফোনে তাৎক্ষণিক ছড়া আদায় করেছিলেন রিটন ভাইয়ার কাছ থেকেই। এরকম কতো ঘটনা, কতো স্মৃতি আছে দাদাভাইকে নিয়ে শিশুসাহিত্যিকদের।
২.
দৈনিক বাংলার ‘সাত ভাই চম্পা’ শিশুপাতাটি দেখতেন আফলাতুন ভাই। তখনকার সময়ে সবচে’ আধুনিক সম্পাদক ছিলেন তিনি। পাতাটি শাদাকালো হলেও রঙে-গুণে-মানে চকচকে ঝকঝকে ছিল।
আফলাতুন ভাই লেখাগুলো দেখতেন লাল কালির কলমে। লেখায় ভুল-ত্রুটি দেখলেই গোল চিহ্ন দিয়ে বলতেন এগুলো ঠিক করে নিয়ে আসো। পরামর্শ দিতেন। কীভাবে লেখায় উন্নতি করা যায়। গল্পগুলো কীভাবে লিখতে হয়। তখনকার সময়ে দৈনিক বাংলার ‘সাত ভাই চম্পা’য় যাঁদের লেখা ছাপা হতো তাঁদেরই লেখক হিশেবে গন্য করা হতো।
৩.
তখনকার সময়ে রফিকুল হক দাদুভাই দেখতেন দৈনিক পূর্বদেশের ‘চাঁদের হাট’। কতো মমতা নিয়ে লেখাগুলো দেখতেন। সম্পাদনা করতেন। কতো নবীন ও তরুণ লেখকদের প্রথম লেখা প্রকাশিত হয়েছিল দাদুভাইয়ের ‘চাঁদের হাটে’। আহা! লেখকরা কতোই না আনন্দ করেছিলেন তখন। বর্তমান সময়ের সব জনপ্রিয় শিশুসাহিত্যিকদের লেখা ছাপা হয়েছিল ‘চাঁদের হাটে’ দাদুভাইয়ের হাতের ছোঁয়ায়।
রফিকুল হক দাদুভাইও ছিলেন সংগঠক। ‘চাঁদের হাট’ নামে শিশু সংগঠন করতেন। এই সংগঠনের মাধ্যমেই তৈরি করেছিলেন আজকের সকল জনপ্রিয় শিশুসাহিত্যিকদের। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ভাইয়ার প্রথম গল্প প্রকাশিত হয়েছিল দাদুভাইয়ের হাতের ছোঁয়ায় ‘চাঁদের হাট’ এ।
৪.
সত্তুর, আশি ও নব্বই দশকে দৈনিক সংবাদের ‘খেলাঘর’। ‘খেলাঘর’ নামে শিশু সংগঠনও ছিল। দৈনিক আজাদের ‘মুকুলের মাহফিল’। এছাড়াও সাপ্তাহিক ‘কিশোর বাংলা’। মাসিক ‘নবারুণ’, ‘ধান শালিকের দেশ’, ‘শাপলা শালুক’ ইত্যাদি পত্র-পত্রিকাগুলো লেখক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তখনকার সময়ে পাতাগুলো ছিল শাদাকালো। অথচ একেকটা পাতার সেটআপ, মেকআপ, ইলাস্ট্রেশন ছিল চকচকে ঝকঝকে। সজীবতায় রঙিন।
তখনকার সম্পাদকরা শিশুদের মনোজগৎ বুঝতেন। সম্পাদকরা ছিলেন একেকজন খাঁটি শিশুসাহিত্যিক। শিশুদের উপযোগী করে পাতাগুলোর লেখা ও অলংকরণ সাজাতেন। কিন্তু এখনকার সম্পাদকরা কয়জন শিশুসাহিত্যিক? বেশিরভাগই সাংবাদিক। রিপোর্টার। কিংবা ফিচার সম্পাদক।
৫.
যদি আজকে দেশসেরা জনপ্রিয় শিশুসাহিত্যিকদের জিজ্ঞেস করা হয় আপনাদের লেখক হওয়ার পেছনে সবচে’ বেশি কাদের অবদান? সেকেন্ডেই উত্তর আসবে দাদাভাই, আফলাতুন, হাবীবুর রহমান ও দাদুভাইদের নাম। কচি-কাঁচার আসর, চাঁদের হাট, খেলাঘরের মতো শিশু সংগঠনগুলোর নাম।
কিন্তু আমাদের এ করুণ দুঃসময়ে যাঁরা শিশুসাহিত্যে টিকে যাবেন তাঁরা কাদের অবদানের কথা স্বীকার করবেন? কোন কোন শিশু সংগঠনগুলোর কথা স্মরণ করবেন? আমাদের কি দেখার কেউ নেই? আমাদের এ করুণ দুঃসময়ে দাদাভাইদের প্রয়োজন নয় কি? আমরা কি পাবো না আমাদের সময়ের দাদাভাইদের?
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%


