ঢাকা, শনিবার ১৯, সেপ্টেম্বর ২০২৬ ১:১১:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাগরে লঘুচাপের পূর্বাভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে হজ নিবন্ধনে কোটা পূরণ না হওয়ার শঙ্কা রাজধানীতে রাস্তা সংস্কারের নামে জনদুর্ভোগ, চলছে ১২ মাস উ. কোরিয়া পারমাণবিক অস্ত্র ছাড়বে ভাবা মূর্খদের কাজ: কিম ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস ডিমে কিছুটা স্বস্তি, আটা-ময়দায় বাড়তি চাপ

এ স প্তা হে র ছ ড়া : জী ব ন ও প্র কৃ তি

ফারুক নওয়াজ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কখনো কখনো যখন প্রকৃতি চুপচাপ হয়ে যায়
টুপটাপ করে ঝরে পড়ে পাতা দুপুরের আঙিনায়
চিউচিউ করে ডেকে ওঠে কোন রৌদ্রডানার চিল
বুকটা তখন হয়ে ওঠে ফাঁকা বিষাদের মঞ্জিল।
কখনো কখনো যখন তটিনী হয়ে ওঠে ঢেউহীন
সোনালি রোদের ঝিলিকে হৃদয় করে ওঠে চিনচিন
গাঙবিহগেরা ডানামুড়ে চরে বসে থাকে চুপচাপ
বাবলার ডালে মাছরাঙাটিও ভুলে যায় দিতে ঝাঁপ।
কখনো কখনো জীবনেও ঝুম নীরবতা নেমে আসে
বিষণ্ণতার দীর্ঘ আবেশ মিশে থাকে নিঃশ্বাসে
নৈঃশব্দ্যের ধূসরতা এসে ভর করে চারিধারে
আড়মোড়া ভাঙে  দুঃস্বপ্নরা প্রাণের অন্ধকারে।
কখনো কখনো যখন প্রকৃতি ঝিমায় রৌদ্র-আঁচে
মনে হয় এই পৃথিবী তখন ভর করে আছে ক্রাচে।
মনে হয় নীল বেদনার আভা মেঘেরা মেখেছে গা'য়
জীবনও তখন নুয়ে পড়ে যেন বিষাদের সন্ধ্যায়।