ঢাকা, মঙ্গলবার ২৯, সেপ্টেম্বর ২০২৬ ৩:৫১:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গাজীপুরে গাড়িচাপায় মা-মেয়ে নিহত ভারত ও নেপালে বন্যা-ভূমিধসে ভয়াবহ বিপর্যয়, নিহত ৭০ মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ নারীদের নিরাপদ যাতায়াতে নামছে আরও ১০০ ‘পিংক বাস’ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, থাকবে ভ্যাপসা গরম নেপালে তুষারধসে ২ মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১০ জন

এআই কারসাজি: নারীকণ্ঠে হাতিয়ে নিল ৭ লাখ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩১ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে ব্যবহার, এরপর নারীকণ্ঠে কথা বলে প্রেমের সম্পর্ক-এভাবেই এক ইতালি প্রবাসী তরুণের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তোফায়েল আলম টিটু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত ২০ সেপ্টেম্বর ঢাকার দারুস সালাম এলাকা থেকে টিটুকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

গতকাল রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার এসপি এমএন মোর্শেদ।

পিবিআই জানায়, কেরানীগঞ্জের শাহনাজ বেগমের ইতালি প্রবাসী ছেলে শাহাদাত খানের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামের একটি পেজের মাধ্যমে টিটুর পরিচয় হয়।

ওই পেজে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করা হতো।
পরে নিজেকে নারী সেনা সদস্য পরিচয় দিয়ে এবং নারীকণ্ঠে ফোনে কথা বলে শাহাদাতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন টিটু।

একপর্যায়ে বিভিন্ন কৌশলে শাহাদাত ও তার পরিবারের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয় বলে জানিয়েছে পিবিআই।