এই মাসেই আসছে দুটি শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
নতুন বছরটা ঢাকাবাসীর শুরু হয়েছে ঝলমলে রোদ দিয়ে, শীতও তেমন পাত্তা পায়নি। একই অবস্থা আজও। তবে এই মাসে দেশের ওপর দিয়ে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। আগামী দুয়েক দিনের মধ্যে শুরু হবে বৃষ্টিসহ মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। আর জানুয়ারির শেষে আসছে তীব্র শৈত্যপ্রবাহ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ এই তথ্য জানান।
শামসুদ্দিন আহমেদ বলেন, আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, গতকাল বুধবার রাতে ঢাকা ও ময়মনসিংহ ছাড়া সর্বত্রই বৃষ্টি হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে। তখন থেকেই তাপমাত্রা নামতে শুরু করবে। ৬ জানুয়ারি থেকে শীতের তীব্রতা বাড়বে।
তিনি বলেন, জানুয়ারিতে দুটি শৈত্যপ্রবাহ হবে। ৩, ৪, ৫ জানুয়ারি বৃষ্টি হবে। এর পরেই শীত নামবে। ১০ তারিখ পর্যন্ত মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ থাকবে। ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। জানুয়ারির শেষে একটি তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে। ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে শুধু শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয় বলেও তিনি জানান।
তিনি আরোন, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, সুনামগঞ্জ, রাঙামাটির বাঘাইছড়ি এলাকা মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহের আওতায় পড়বে। দেশের দক্ষিণাঞ্চলে মধ্যম ধরনের শীত থাকবে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের সর্বত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আবহাওয়া অফিস জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, যশোরে ৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস, রাজশাহীতে ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, ঈশ্বরদীতে ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস, সাতক্ষীরায় ১০ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস ও কুমারখালীতে ১০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
-জেডসি
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে

- পবিত্র শবে বরাত আজ
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে