এইডস আক্রান্ত নারীদের অধিকাংশই বিদেশে থাকেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার
এইডস আক্রান্ত বাংলাদেশী নারীদের অধিকাংশই বিদেশে থাকেন। তারা দেশে বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়লে এই রোগ ধরা পড়ে। নারীদের বেশিরভাগই বুঝতে পারেন নি, এই রোগ তার শরীরে কিভাবে প্রবেশ করল।
ত্রিশ বছর বয়সী শানু (ছদ্ম নাম) সন্তান সম্ভবা। এখন সাত মাস চলছে। বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায়। উপজেলা সদরেই বাড়ি। কিন্তু গত সপ্তাহে ডাক্তারের চেম্বার থেকে আসার পর থেকেই সে যেন চোখে-মুখে অন্ধকার দেখছে। কোনভাবেই বুঝতে পারছেন না কীভাবে এ রোগ তার শরীরে বাসা বাঁধল? অনেক ভেবে বুঝতে পারল আরো কাছ থেকে নয় এই রোগ তার শরীরে সংক্রমিত হয়েছে তারই স্বামীর কাছ থেকে। স্বামী দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকেন। দুই/তিন বছর পর পর স্বামী দেশে আসেন। তখন তিন থেকে চার মাস থাকেন। এবার এসেছিলেন গত এক বছর আগে।
বিষয়টি মাথার আসার পর আবার ডাক্তারের কাছে গেলেন শানু। ডাক্তারের সাথে খোলামেলা আলোচনা করার পর ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জরুরীভাবে যোগাযোগ করতে বললেন। তিনি পরিচিত এক ডাক্তারের সাথে যোগাযোগও করিয়ে দিলেন শানুকে।
শানু আর দেরী না করে পরদিনই চলে গেলে চমেক হাসপাতালে। পরে নির্দিষ্ট সময়ে একটি সুস্থ সন্তান জন্ম দেন শানু।
শুধু শানু নয়। এমন আরো সতের জন এইচআইভি আক্রান্ত ১৭ জন নারী সুস্থ সন্তান প্রসব করেছেন গত কয়েক মাসে। আর এসব বাচ্চা সুস্থ আছে।
চমেক হাসপাতালে গাইনি ও প্রসূতি বিভাগের প্রধান ও প্রকল্পের ফোকাল পয়েন্ট ডা. শাহানারা চৌধুরী বলেন, জন্মের পর ১৭টি শিশুরই নিয়মিত চেকআপ করা হয়েছে। এখন তারা সবাই সুস্থ আছে। মা হতে শিশুর শরীরে এইচআইভি সংক্রমণ প্রতিরোধের লক্ষে ২০১৩ সাল থেকে এ হাসপাতালে প্রিভেনশন অফ মাদার টু চাইল্ড ট্রান্সমিশন (পিএমটিসিটি) সেবাটি চালু রয়েছে। এ পর্যন্ত ৫৬,৪৪৫ জন গর্ভবতী নারী বিনামূল্যে এ সেবা গ্রহণ করেছেন।
তিনি বলেন, এইচআইভি ভাইরাস বহনকারী ব্যক্তি সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে দীর্ঘদিন বেঁচে থাকতে পারেন। তবে এক্ষেত্রে রোগীকে অবশ্যই নিয়মতান্ত্রিক জীবন-যাপন করতে হবে। বর্তমানে অনেকে এইচআইভিকে মরণব্যাধি না বলে নিরাময়যোগ্য রোগ হিসেবে উল্লেখ করেন।
ডা. শাহানারা বলেন, একজন প্রসূতি নারীকে ডেলিভারির পূর্বে ছয়টি পরীক্ষা করানো হয়। কিন্তু এখন এইচআইভিসহ সাতটি পরীক্ষা করানো হচ্ছে। যাতে এইচআইভি সংক্রমণ রোধ করা যায়।
তিনি বলেন, ১৯৯৪ সালে চট্টগ্রামের রাউজানে এক ব্যক্তির এইচআইভি ভাইরাস শনাক্ত হয়। তিনি এখনো বেঁচে আছেন। এখনো তিনি দ্বিতীয় ধাপে আছেন। আরও পাঁচটি ধাপ বাকী। এ রোগীর মতো আরও অনেকে বছরের পর বছর চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবন-যাপন করছেন। চট্টগ্রামের ৯৫ শতাংশ রোগী প্রবাসী। তাদের কারণে এইচআইভি ঝুঁকি বাড়ছে। সিলেটেও একই কারণে এইচআইভি ঝুঁকিতে আছে। তাই প্রবাসীদের মধ্যে সচেতনা সৃষ্টি করতে পারলে এ রোগের ঝুঁকি অনেকটা কমে যাবে। এছাড়া যৌনকর্মী, মাদকসেবীসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেয়ার ব্যবস্থা নিতে হবে।
গাইনী রোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ারা হক বলেন, অনেক নারীরই গর্ভাবস্থায় এইচআইভি ধরা পড়ে। আর এসব রোগীদের অধিকাংশ স্বামীই বিদেশে থাকেন। দেশে ব্যাপক প্রচারণার পাশাপাশি প্রবাসী ভাইরা যাতে এ বিষয়ে আরো বেশি সচেতন হয় সে বিষয়েও আমাদের জোর দিতে হবে। এছাড়াও এ সব রোগীদের মানসিক দিক বিবেচনা করে তাদের সাথে ডাক্তারদের খুব মনোযোগ দিতে হবে। এবং তাদের সাথে সব বিষয় খোলামেলা আলোচনা করে তাকে মানসিকভাবে শক্ত করে তুলতে হবে। কারণ এসব নারীর সাথে তাদের সন্তানসহ পুরো পরিবার রয়েছে। সূত্র : বাসস।
: এমি।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







