একদিনের হিসেবে ভারতে কমলো শনাক্তের হার, সুস্থতা বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
লাগাতার এক মাস ধরে দৈনিক সংক্রমণের হার উদ্বেগের কারণ হয়ে ছিলো ভারতবাসীর জন্য। গত দু’দিনে সব রেকর্ড ভেঙে দৈনিক সংক্রমণ ৯০ হাজারের কোঠায় পৌঁছে গিয়েছিল। গতকালই নতুন সংক্রমণ ধরা পড়েছিল প্রায় ৯১ হাজার। সেদিক থেকে কিছুটা হলেও স্বস্তি মিলল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের সকালের বুলেটিনে দেখা গেল, গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ধরা পড়েছে ৭২ হাজারের কাছাকাছি।
করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে ব্রাজিলকে ছাড়িয়ে এখনও বিশ্বের দু’ নম্বরেই আছে ভারত। কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৪২ লাখ ছাড়িয়ে গিয়েছে। আজকের হিসেবে ৪২ লাখ ৮০ হাজার ৪২২। সেই সঙ্গেই বেড়েছে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যাও। কেন্দ্রের হিসেবে দেশে এখন করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮ লাখ ৮৩ হাজারের কাছাকাছি। অ্যাকটিভ কেস প্রায় ২১ শতাংশ।
করোনায় মৃতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে। ভাইরাসের সংক্রমণে একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ১১৩ জনের। তবে মৃতের সংখ্যা বাড়লেও মৃত্যুহার আগের থেকে অনেকটাই কমেছে। স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসেবে দেশে এখন করোনায় মৃত্যুহার ১.৭০%, যা এখনও অবধি বিশ্বে সর্বনিম্ন।
আজকের বুলেটিনে আরও একটা ইতিবাচক দিক হল সুস্থতার হার বৃদ্ধি। ৪২ লাখ করোনা আক্রান্ত হলেও সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৩৩ লাখের বেশি। সুস্থতার হার ৭৭.৩১%। একদিনে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীদের সংখ্যাও কম নয়। যেখানে প্রায় ৭২ হাজার নতুন সংক্রমণ ধরা পড়েছে, সেখানে করোনা জয়ীদের সংখ্যা ৭৩ হাজারের বেশি।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় জানাচ্ছে, দেশের এফেক্টিভ রিপ্রোডাকশন নম্বর তথা ‘আর নম্বর’ কমে গেছে। গত শুক্রবার আর নম্বর ছিল ১.০৯ পয়েন্টে, সোমবার সেটা কমে দাঁড়িয়েছে ১.০৮ পয়েন্টে। কেন্দ্রের লক্ষ্য হল এই আর নম্বর একের নীচে নামিয়ে ফেলা। তাহলেই করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে যাবে। কজন আক্রান্তের থেকে বেশিজনের মধ্যে সংক্রমণ ছড়ানোর হার কমবে। পুদুচেরীতে আর নম্বর সবচেয়ে কম ০.৯২, বিহারে ০.৯৭। তেলঙ্গানা ও তামিলনাড়ুতেও আর নম্বর একের নীচে নেমে গেছে যথাক্রমে ০.৯৭ ও ০.৯৯।
কোভিড পজিটিভিটি রেট ফের বেড়েছে। গত শুক্রবার পজিটিভিটি রেট তথা সংক্রমণএর হার কমে গিয়েছিল ৭.৭০ শতাংশে। সোমবার দেখা গেল সংক্রমণের হার বেড়ে ৮.০৫ শতাংশে পৌঁছে গেছে। সংক্রমণের হার বাড়ায় দৈনিক বৃদ্ধিও গত কয়েকদিনে মাত্রা ছাড়িয়েছিল।
আশার কথা হল, কোভিড টেস্ট আরও বেড়েছে দেশে। এ যাবৎ পাঁচ কোটির বেশি করোনা পরীক্ষা হয়েছে দেশজুড়েই। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর হিসেবে ৫ কোটি ৬ লক্ষ ৫০ হাজার ১২৮। গতকাল সোমবার দেশে নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ১১ লাখের কাছাকাছি। দেশে কোভিড টেস্টের ল্যাবরেটরির সংখ্যা আরও বেড়েছে। মোট ১৬৬৮টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হচ্ছে যার মধ্যে সরকারি ল্যাবরেটরি ১০৩৫টি ও বেসরকারি ল্যাব রয়েছে ৬৩৩টি।
-জেডসি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান









