একুশে বইমেলায় কানিজ কাদীরের ‘অনুধাবন’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
এবারের ২০২৪ এর অমর একুশে বইমেলায় আসছে লেখক কানিজ কাদীরের আত্ম উপলব্ধিমূলক লেখা ‘অনুধাবন’। এটি লেখক রচিত ৫ম বই। বইটি প্রকাশ করেছেন ইত্যাদি গ্রন্থ প্রকাশ, প্যাভিলিয়ন-১১ ।
লেখিকা ‘অনুধাবন’ বইটিতে তার আত্ম উপলব্ধিমূলক জীবনের গভীরতম কিছু অনুধাবনের কথা সাবলীলভাবে লিখেছেন। লেখিকার প্রতিটি লেখায় মনের গভীরে আত্মসচেতন মানুষের ভাবনাগুলোই তিনি বলে গেছেন অবিরাম।
মানুষ অভিজ্ঞতা দিয়েই অনুধাবন করতে পারে ভালো মন্দ দিকগুলো। জীবনকে সুন্দর করতে যার অনুধাবন যত বেশি সেই বেশি সচেতন জীবন সম্পর্কে। জীবন চলতি পথে পরিবার, সমাজ ও দেশের নানা মানুষের সাথেও মিশতে হয়।তাই জীবনের প্রতিটা পদক্ষেপে অনুধাবন করতে হবে, সচেতন থাকতে হবে আমাদের ব্যবহার, আচরণ, চরিত্র ও ব্যক্তিত্ব সম্বন্ধে। যখন নিজেদের সম্বন্ধে মানুষ সচেতন হবে। তখনই জীবনেও তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করবে আর জীবন হবে সুন্দর। আর এই অনুধাবন যার যত আগে হবে ততই তার জন্য মঙ্গল। এ পৃথিবী অনেক সুন্দর। পৃথিবীর স্বাদ অন্তর দিয়ে অনুধাবন করার কথাই হলো বইটির মূল উপজীব্য বিষয়।
লেখক কনিজ কাদীর পেশায় একজন চিকিৎসক। জন্ম টাঙ্গাইল জেলায়। শিক্ষিত ও সাহিত্যিক পরিবারে তার জন্ম ও বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই চিত্রাংকন, গান, গল্প ও কবিতার প্রতি ছিল তাঁর প্রচন্ড ভালোলাগা। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি সব সময় লেখালেখি র চর্চা করেন। বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রপত্রিকায় নিয়মিত তিনি লিখে চলেছেন।
এছাড়াও লেখকের প্রকাশিত ৪টি বই -‘স্নিগ্ধ ভালোবাসা চাই’ (কবিতা) ‘টুকরো কথা’ ‘শব্দটি ভাষা পেল’ (কবিতা) এবং সম্পাদিত ‘মায়ের চিঠি’ পাওয়া যাবে ইত্যাদি গ্রন্থ প্রকাশ,শিরীন পাবলিকেশন্স ও পারিজাত প্রকাশনীতে।
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন

