এপ্রিলে ৪৭তম বিসিএসের ফল প্রকাশ: পিএসসি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার
প্রতীকী ছবি।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী এপ্রিল মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত লক্ষ্য নিয়ে কাজ করছে পিএসসি।
কমিশন সূত্রে জানা যায়, বিসিএস প্রক্রিয়ায় গতি আনতে নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী এই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, এক বছরের মধ্যে একটি বিসিএসের পুরো প্রক্রিয়া শেষ করার যে পরিকল্পনা কমিশন হাতে নিয়েছে, ৪৭তম বিসিএস সেই পথেই এগোচ্ছে।
উল্লেখ্য, প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রেও পিএসসি রেকর্ড গড়েছিল। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী আটটি বিভাগীয় কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেন।
এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল মাত্র ৯ দিনের মাথায় ২৮ সেপ্টেম্বর প্রকাশ করে নজির সৃষ্টি করেছিল পিএসসি।
কমিশন সূত্রে আরও জানা যায়, এপ্রিলের মাঝামাঝি সময়ে লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরপরই দ্রুততম সময়ের মধ্যে মৌখিক পরীক্ষার (ভাইভা) সূচি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, পিএসসির লক্ষ্য হলো প্রতি বছরের অক্টোবরের মধ্যে একটি বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ নিশ্চিত করা।
পিএসসি বলছে, বিসিএস জট কমাতে এবং সেশন জটমুক্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর। নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ হলে চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, এই বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল






