ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ৫:১৫:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ

এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা ৯০ হাজার ছাড়াল

তাসকিনা ইয়াসমিন | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৫ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

এবছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। আজ সোমবার পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ৯০ হাজার ২৭৮ জন। এরমধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৮৮ হাজার ৭শ ৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ৩৪৮জন। এরমধ্যে ঢাকার বাইরে আক্রান্ত হয়েছে ২৫৮ জন ও ঢাকায় আক্রান্ত হয়েছে ৯০ জন।বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৩২৭ জন। এদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছে ৮৭২ ও ঢাকায় ভর্তি আছে ৪৫৫ জন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২৪ জন, মিটফোর্ড হাসপাতালে ১৪ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, খূলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন ও শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, খুলনা বিভাগে ১১৪ জন, রংপুর বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে ৩১ জন, সিলেট বিভাগে ১ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে।