ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৭:০৩:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

এবার চতুর্থ স্থান মজবুদ করল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪২ পিএম, ১৬ আগস্ট ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের অভাবনীয় জয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থান মজবুত করেছে বাংলাদেশ ক্রিকেট দলের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের জয় পায় বাংলাদেশ। এই জয়ে ৮.৩৪ শতাংশ পয়েন্ট বেড়েছে টাইগারদের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামার আগে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিল বাংলাদেশ। বর্তমানে ৫ ম্যাচে ৩ জয়, ১টি করে হার ও ড্র’তে ৬৬.৬৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অছে টাইগাররা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগে ৮৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে হেরে ৯.৭২ শতাংশ পয়েন্ট হারিয়েছে অসিরা। ৯ ম্যাচে ৭ জয়, ২ হারে ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।

৬ ম্যাচে ৪ জয় ও ১টি হার ও ড্রতে ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। কিউইদের টপকে তৃতীয় স্থানে উঠতে ৫.৫৬ শতাংশ পয়েন্ট লাগবে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের টেস্ট জিতলেই তৃতীয় স্থানে উঠবে টাইগাররা।

পঞ্চম থেকে নবম স্থানে আছে যথাক্রমে- ভারত (৯ ম্যাচে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট), শ্রীলঙ্কা (৪ ম্যাচে ৪১.৬৭ শতাংশ পয়েন্ট), ইংল্যান্ড (১৩ ম্যাচে ২৪.৩৬ শতাংশ পয়েন্ট), পাকিস্তান (৬ ম্যাচে ২২.২২ শতাংশ পয়েন্ট) এবং ওয়েস্ট ইন্ডিজ (১২ ম্যাচে ২০.৮৩ শতাংশ পয়েন্ট)।