এবার ভ্যাট প্রত্যাহার আন্দোলনে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা
আপডেট: ১২:৪৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : এবার ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী ও অভিভাবকরা মূল্য সংযোজন করের (ভ্যাট) বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডির সাতমসজিদ রোডে মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধনে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, ম্যাপললিফ ইন্টারন্যাশনাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল, গ্রিন জেমস ইন্টারন্যাশনাল, কার্ডিফ ইন্টারন্যাশনাল, সিদ্দিকী ইন্টারন্যাশনাল, লন্ডন ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সচেতন অভিভাবক সমাজের ব্যানারে অংশগ্রহণকারীরা অবিলম্বে ইংরেজি মাধ্যম স্কুল থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি জানান। তিন বছর ধরে দেশের ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেতনের সঙ্গে ভ্যাট দিয়ে আসছেন। সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করার প্রতিবাদে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। টানা কয়েক দিনের আন্দোলনে সরকার তাঁদের দাবি মেনে নিয়ে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। কিন্তু ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট রয়েই গেছে। অভিভাবকরা বলছেন, এটি একটি স্পষ্ট বৈষম্য।
অভিভাবক সেলিম চৌধুরী বলেন, ‘শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষায় ভ্যাট আরোপ চলবে না। এক দেশে দুই আইন বৈষম্যমূলক। আমরা এ আইন মানি না।’
তিনি বলেন, ‘অভিভাবকদের পক্ষ থেকে আমরা ছয় সদস্যের প্রতিনিধিদল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করেছিলাম। তিনি আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু তা বাস্তবায়ন হয়নি।’
এদিকে, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর থেকে ভ্যাট নেওয়া ছয় মাসের জন্য স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। - ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











