এভাবে চললে ‘পরাণ’ সুপারহিট থেকে বাম্পারহিট হয়ে যাবে: মিম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৪ পিএম, ২ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘পরাণ’ সিনেমা। তার সহশিল্পীরা হলেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। প্রথম দিনেই সিনেমাটি দেশের ১১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। এরপরে দর্শক চাহিদার কারণে বাড়ানো হয়েছে হল সংখ্যা। ঈদে সিনেমা মুক্তি এবং নিজের প্রত্যাশা নিয়ে কথা মিম।
‘পরাণ’ দিয়ে ব্যক্তিগতভাবে আপনি কেমন সাড়া পাচ্ছেন?
মিম: ব্যক্তিগতভাবে আমি অনেক সাড়া পাচ্ছি। সবার কাছ থেকে খুব প্রশংসা পাচ্ছি, যেগুলো আমার ফেসবুকে শেয়ারও করছি। আমাদের সিনেমার প্রতিটি শো হাউজফুল যাচ্ছে। অনেকে ‘পরাণ’ দেখার জন্য দুইদিন আগে থেকে অগ্রিম টিকেট কাটছে। অনেকে চেয়েও সিনেমাটা দেখতে পারছেন না। সিনেমাটি দেখার জন্য দুইদিন আগে থেকে অনেকেই টিকেট কেটে নিতে হচ্ছে।
দর্শকের চাহিদায় ‘পরাণ’-এর শো বেড়েছে। এগুলো সত্যিই খুব ভালো লাগে। মানুষজন ফোন দিয়ে জানতে চায় তোমার সিনেমা কিভাবে দেখব? টিকেটেই পাচ্ছিনা। এমনকি দেশের বাইরে থেকেও মানুষজন ফোন দিয়ে বলে আমরা কিভাবে দেখব? তারা চায় সেখানেও যেন দেখানোর ব্যবস্থা করা হয়। এগুলো শুনলে খুব ভালো লাগে। এখন পর্যন্ত সিনেমাটা দেখে কেউ কোনো নেগেটিভ মন্তব্য করেনি। এটাই আমাদের সার্থকতা।
ঢাকার বাইরেও হল ভিজিটে গিয়েছিলেন, সেখানে কেমন প্রতিক্রিয়া পেয়েছেন?
মিম: হ্যাঁ ময়মনসিংহ গিয়েছিলাম। সেখানেও ‘পরাণ’ দেখতে সিনেমা হল হাউজফুল ছিল। সেখানে দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। সেখানকার সিনেমা হল মালিক আমাকে জানালেন অনেক বছর পর এই হলে এত দর্শক হচ্ছে।
এতটা কী প্রত্যাশা করেছিলেন?
মিম: না এতটা প্রত্যাশা করিনি। প্রত্যাশা ছিল সিনেমাটা ভালো চলবে। কিন্তু মানুষ ‘পরাণ’ এতটা পছন্দ করবে সেটা ভাবতে পারিনি। এখানে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি। আমরা শুরু করেছিলাম অল্প হল দিয়ে। আমাদের টার্গেট ছিল অল্প হল দিয়ে মানুষের মন জয় করব। মানুষের এত চাহিদা বাধ্য হয়ে আমাদের শো বাড়াতে হচ্ছে, হল বাড়াতে হচ্ছে। এভাবে চললে পরাণ শিগগিরই সুপারহিট থেকে বাম্পারহিট হয়ে যাবে।
এই চরিত্রে অভিনয় করে কতটুকু সন্তুষ্ট?
মিম: ‘পরাণ’ সিনেমায় আমার ক্যারেক্টারটি অনেক চ্যালেঞ্জিং ছিল। এখানে চরিত্রের তিনটা শেড আছে। তিনটা শেড তিনভাবে দেখানো হয়েছে। আমার কাছে মনে হয় এর আগে কোনো নায়িকা এরকম চরিত্রে অভিনয় করেনি, যে চরিত্রে অভিনয়ের জন্য দর্শক গালি দিচ্ছেন, ঐ ক্যারেক্টারকে গালি দিচ্ছেন। এটাও আমার জন্য সার্থকতা।
বরকে নিয়ে এখনো কী ‘পরাণ’ দেখেছেন?
মিম: না এখনও সম্ভব হয়নি। কারণ টিকেট পাচ্ছি না। আমরা পরিবারের ২৫ জন মিলে দেখব। এখনো টিকেটের ব্যবস্থা হয়নি। অগ্রিম টিকেট নেয়ার জন্য চেষ্টা করছি। টিকেটের ব্যবস্থা হলে পরিবারের সবাইকে নিয়ে দেখব।
এবারের ঈদে ছোট পর্দায়ও আপনাকে দেখা গেছে, সেখানে কেমন সাড়া পাচ্ছেন?
মিম: সেখান থেকেও ভালো সাড়া পাচ্ছি।
এবারের ঈদেও আপনি কোরবানি দিলেন, এটার কারণ কী ছিল?
মিম: আসলে আমাদের পরিবারে আমরা ছাড়াও আমাদের ড্রাইভার, বাবুর্চি, আমার সহকারী তারা থাকেন। অনেক সময় তারা ঈদ উদযাপনে বাড়িতে যায় না। তারা তখন কোরবানি দিতে পারে না। তাই তাদের জন্যই দেয়া হয়
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


