ঢাকা, বুধবার ২৩, সেপ্টেম্বর ২০২৬ ৪:১০:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এশিয়া গেমসে জিন্নাতের হাত ধরে এল প্রথম পদক প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা ট্রাম্পের বিরুদ্ধে মামলা সিএনএন, এমএস নাও ও পলিটিকোর যেসব লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গু রোগীর অবস্থা ক্রিটিক্যাল কি না ব্রাহ্মণবাড়িয়ায় ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহ আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

এশিয়া গেমসে জিন্নাতের হাত ধরে এল প্রথম পদক

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

জিন্নাত আক্তারের হাত ধরে পদক তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ।

জিন্নাত আক্তারের হাত ধরে পদক তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ।

অবশেষে এশিয়ান গেমসে পদক নিশ্চিত হলো বাংলাদেশের। গেমসে উশুর ৫২ কেজি ওজনশ্রেণীর ফাইট ইভেন্টে সোমবার জিন্নাত আক্তারের হাত ধরে পদক তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ।

১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের জন্য ব্রোঞ্জ পদক উপহার দিয়েছিলেন বক্সার মোশাররফ হোসেন। এখন পর্যন্ত এশিয়ার সর্বোচ্চ এই আসরে ব্যক্তিগত ইভেন্টে এটাই বাংলাদেশের একমাত্র অর্জণ ছিল। দীর্ঘ ৪০ বছরের খরা কাটিয়ে এখন মোশাররফের পাশে নাম লেখালেন জিন্নাত।

আইচির প্রিফেকচারাল মার্শাল আর্টস হলে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইানালের প্রতিযোগিতায় প্রতিপক্ষ ইন্দোনেশিয়ান থারিসা ডি ফ্লোরেন্টিনা অতিরিক্ত ওজনের কারনে প্রতিযোগিতা থেকে বাদ পড়লে সেমিফাইনাল নিশ্চিত হয় জিন্নাতের। এর আগে প্রাথমিক পর্বে জিন্নাত বাই পেয়ে শেষ আটের টিকিট কাটেন।

গেমসের নিয়মানুযায়ী আটজনের বেশী প্রতিযোগী অংশ নিলে সেমিফাইনালে ওঠা চারজনেরই পদক নিশ্চিত হয়। জিন্নাত যে ওজনশ্রেণীতে অংশ নিয়েছেন সেখানে ১৬জন প্রতিযোগী থাকায় সেমিফাইনালে ওঠায় বাংলাদেশের অন্তত ব্রোঞ্জপদক অর্জন নিশ্চিত। এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ উশু এসোসিয়েশনের সাধারন সম্পাদক দিলদার হোসেন দিলু।

দিলু আরও জানান জিন্নাত সেমিফাইনালে জিতলে আমরা স্বর্ণ পদকের লড়াইয়ে নামবো। আর যদি সেমিফাইনালে হেরেও যান তবুও এই ইভেন্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত।

মঙ্গলবার সেমিফাইনালে চীনের প্রতিপক্ষ ডি উর বিপক্ষে লড়াইয়ে নামবেন বাংলাদেশ সেনাবাহিনীর উশুকা জিন্নাত।

দেশের জন্য দীর্ঘ ৪০ বছর পর ব্যক্তিগত কোন ইভেন্টে আন্তর্জাতিক পদক অর্জনের বিষয়টি জানতে পেরে জিন্নাত বলেন, ‘আমি অনেক খুশী, দেশের জন্য কিছু করতে পেরেছি। সকলের দোয়া চাই। বাংলাদেশের উশুকে যেন আরও অনেকদুর এগিয়ে নিয়ে যেতে পারি।’