এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশকে হারাল উত্তর কোরিয়া
স্পোর্টস ডেস্ক: | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার
সংগৃহীত ছবি
এশিয়ান গেমসের নারী ফুটবলে বাংলাদেশকে ১০-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়া। সোমবার (১৪ সেপ্টেম্বর) জাপানের ওসাকায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক যুব ফুটবলে সাফল্যের ইতিহাস থাকা উত্তর কোরিয়া এবারও স্বর্ণপদকের অন্যতম দাবিদার। শক্তিশালী দলটির আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রথমার্ধেই সাত গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। খবর রয়টার্সের।
দ্বিতীয়ার্ধে উত্তর কোরিয়ার হয়ে আরও গোল করেন জাপানে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা স্ট্রাইকার রি সং-আ।
ম্যাচজুড়ে লাল পোশাক পরা কয়েক শ সমর্থক নেচে-গেয়ে উত্তর কোরিয়ার খেলোয়াড়দের উৎসাহ দেন। গত সপ্তাহে দলটি গেমসে অংশ নিতে জাপানে পৌঁছালে পতাকা নেড়ে নারী ও পুরুষ দলকে স্বাগত জানান সমর্থকেরা।
আগামী ১৯ সেপ্টেম্বর নাগোয়া-আইচি আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এবারের এশিয়ান গেমসের। এতে ১৪টি ক্রীড়া ইভেন্টে অংশ নেবেন উত্তর কোরিয়ার শতাধিক ক্রীড়াবিদ।
করোনা মহামারির কারণে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে বিরতিতে থাকার পর ২০২৩ সালে চীনের হ্যাংঝু এশিয়ান গেমস দিয়ে প্রতিযোগিতামূলক খেলায় ফেরে উত্তর কোরিয়া। পরে তারা প্যারিস অলিম্পিকেও অংশ নেয়।
আগামী ২১ সেপ্টেম্বর গ্রুপ 'এফ'-এর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে উত্তর কোরিয়ার নারী দল। আর বুধবার চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে তাদের পুরুষ দল।
- `রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ`
- এস কে সুরের স্ত্রীকে ২ বছরের কারাদণ্ড
- প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান ঢাবি
- ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর খবর যাচাইয়ে তদন্ত কমিটি
- যুক্তরাজ্যের ভাঙন ঠেকানো কঠিন, সিন ফেইনের বার্তা
- মহাবিশ্বের রহস্য খুঁজতে বাংলাদেশের লামিয়া মওলা
- এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশকে হারাল উত্তর কোরিয়া
- দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না
- ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া
- টানা পাঁচ দিন সারাদেশে বর্ষণের আভাস
- আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ব্রাজিলে নেইমার অধ্যায় শেষ, আনচেলত্তির স্পষ্ট বার্তা
- বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা
- সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
- আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস
- আশ্রয়প্রার্থী নারীদের ধর্ষণের অভিযোগ ব্রিটিশদের বিরুদ্ধে
- চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
- কানাডায় আজীবন সম্মাননা পেলেন অভিনেত্রী শান্তা ইসলাম
- ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু
- বাসচাপায় স্কুলছাত্রী নিহত, জনতার সড়ক অবরোধ
- মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
- তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
- সাজেদা ফাউন্ডেশনে চাকরি, সুবিধাবঞ্চিতদের সুযোগ
- ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম
- এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশকে হারাল উত্তর কোরিয়া
- পিৎজা খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে
- সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
- বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা
- ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া
- প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান ঢাবি











