এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৮ পিএম, ২২ মার্চ ২০২৬ রবিবার
প্রতীকী ছবি।
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে শিক্ষা বোর্ডগুলো। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৫ ও ৬ এপ্রিল কেন্দ্রসচিবদের কাছে পরীক্ষার্থীদের প্রবেশপত্র হস্তান্তর করা হবে। বোর্ডের আওতাধীন সব এসএসসি পরীক্ষাকেন্দ্রের সচিবদের এই সময়সূচি মেনে প্রবেশপত্র সংগ্রহের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রসচিবরা তাদের সংগ্রহ করা প্রবেশপত্রগুলো নিজ নিজ কেন্দ্রের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ৭ এপ্রিল বিতরণ করবেন।
শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে জানা গেছে, ৫ এপ্রিল ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইল জেলার কেন্দ্রসচিবদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হবে। পরের দিন অর্থাৎ ৬ এপ্রিল নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার সচিবরা তাদের নির্ধারিত প্রবেশপত্র সংগ্রহ করবেন।
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
বোর্ড কর্তৃপক্ষ জানিয়ে, কেন্দ্রসচিব নিজে অথবা তার অনুমোদিত কোনো শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিনিধিকে কোনো অবস্থাতেই এই প্রবেশপত্র প্রদান করা হবে না।
প্রবেশপত্র হাতে পাওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব অর্পণ করেছে বোর্ড। প্রতিটি প্রবেশপত্র নিখুঁতভাবে যাচাই করে যদি পরীক্ষার্থীর নাম, বাবা-মায়ের নাম, রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বরে কোনো ত্রুটি পাওয়া যায়, তবে তা দ্রুত সংশোধনের ব্যবস্থা নিতে হবে। বোর্ড জানিয়েছে, কোনো ভুল ধরা পড়লে আগামী ৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে মাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্দিষ্ট ছক অনুযায়ী আবেদন জমা দিতে হবে।
শিক্ষা বোর্ড সতর্ক করে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করার ফলে যদি পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী জটিলতায় পড়ে, তবে তার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাই সম্পূর্ণ দায়ী থাকবেন। আবেদনপত্রে ভুল এবং সঠিক তথ্যের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যাতে সংশোধনী প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়।
মূলত পরীক্ষার আগমুহূর্তে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল






