ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৮:৫৫:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১২ পিএম, ৮ জুন ২০২৬ সোমবার

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী ২০ জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, আমরা কারিকুলাম নিয়ে কাজ করছি। এটি পরিমার্জনের জন্য ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। ২০২৭ সালে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। আর নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হবে ২০২৮ সালে।

তিনি আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন খাতে অতীতের দুর্নীতি, অনিয়ম এবং আর্থিক অসঙ্গতির বিষয়গুলো পর্যালোচনা করে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে শিক্ষা খাতে সংঘটিত দুর্নীতির বিস্তারিত তথ্য ওই শ্বেতপত্রে তুলে ধরা হবে।’

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল ২০২৬ থেকে। পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়। এখন চলছে ব্যবহারিক পরীক্ষা।