ঐতিহাসিক সেঞ্চুরি করে যা বললেন তামিম
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ পিএম, ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার
সংবাদ সম্মেলনে কথা বলছেন তানজিদ হাসান তামিম। ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার মাটিতে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেই ব্যাট হাতে বাজিমাত করেছেন তানজিদ হাসান তামিম। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বোলারদের চোখ রাঙানি উপেক্ষা করে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন এই টাইগার ওপেনার। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পাওয়ার পর দারুণ উচ্ছ্বসিত ও আনন্দিত তামিম।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের অনুভূতির কথা জানিয়ে তামিম বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা দিন পার করেছি আমরা। আমাদের মূল পরিকল্পনা ছিল কীভাবে প্রথম সেশনটা নির্বিঘ্নে পার করা যায়। প্রতিপক্ষ বোলাররাও দারুণ বোলিং করেছে। আমাদের চেষ্টা ছিল বাড়তি কিছু না করা। দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করতে পেরে সত্যি খুব ভালো লাগছে।’
ঐতিহাসিক এই ইনিংসটি নিজের বাবা-মাকে উৎসর্গ করেছেন তরুণ এই ব্যাটার। তামিম বলেন, ‘যেহেতু সেঞ্চুরিটি আমার কাছে ভীষণ বিশেষ, তাই এই অর্জনটা আমি আমার বাবা-মাকে উৎসর্গ করতে চাই। আমি কোনো নির্দিষ্ট বোলারকে দেখে খেলি না, সবসময় চেষ্টা করি প্রতিটি বলের যোগ্যতা অনুযায়ী খেলতে।’
ম্যাচ চলাকালীন ডারউইনের গ্যালারিতে উপস্থিত দর্শকদের কাছ থেকে উষ্ণ অভিবাদন পাওয়ার অভিজ্ঞতা জানিয়ে তামিম করেন, ‘দর্শকদের কাছ থেকে এমন ভালোবাসা পাওয়া সত্যিই খুব চমৎকার এক মুহূর্ত ছিল। আমার মনে হয়েছে, এটাই বোধ হয় টেস্ট ক্রিকেটের আসল সৌন্দর্য। আজ মাঠে সেটা আমি দারুণভাবে উপভোগ করেছি।’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল







