ওপেনএআইয়ে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ডিজনি
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
বিশ্বের বিনোদন জগতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ডিজনি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। একই সঙ্গে ওপেনএআইয়ের ভিডিও তৈরির প্ল্যাটফর্ম ‘সোরা’-তে ডিজনির চরিত্র ব্যবহারের অনুমতিও দিচ্ছে প্রতিষ্ঠানটি। এটি সোরা প্ল্যাটফর্মের জন্য প্রথম বড় ধরনের চরিত্র-লাইসেন্সিং চুক্তি। এই চুক্তির মাধ্যমে ডিজনি সরাসরি এআইভিত্তিক কনটেন্ট তৈরির জগতে প্রবেশ করল।
চুক্তি অনুযায়ী, সোরা ব্যবহারকারীরা ২০০টির বেশি ডিজনি চরিত্র নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। এর মধ্যে থাকছে মিকি ও মিনি মাউস। থাকছে এরিয়েল, সিনড্রেলা ও বেলসহ জনপ্রিয় ডিজনি প্রিন্সেসরা। ফ্রোজেন, মোয়ানা ও টয় স্টোরির চরিত্রও থাকছে।
এছাড়া মার্ভেল ও লুকাসফিল্মের চরিত্র ব্যবহারের অনুমতিও মিলবে। এর মধ্যে রয়েছে ব্ল্যাক প্যান্থার। থাকছে স্টার ওয়ার্সের ইয়োদার মতো চরিত্রও। তবে এই চুক্তিতে কোনো অভিনেতার মুখ বা কণ্ঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। শুধু অ্যানিমেটেড চরিত্র ব্যবহারের সুযোগ থাকবে। চুক্তির অংশ হিসেবে চ্যাটজিপিটিতেও পরিবর্তন আসছে। ব্যবহারকারীরা ডিজনির চরিত্র ব্যবহার করে ছবি তৈরির অনুরোধ করতে পারবেন।
ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট আইগার এক বিবৃতিতে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি বিনোদন শিল্পে একটি গুরুত্বপূর্ণ সময় এনে দিয়েছে। এই সহযোগিতার মাধ্যমে ডিজনি দায়িত্বশীলভাবে গল্প বলার পরিসর বাড়াতে চায়। সৃজনশীল মানুষ ও তাদের কাজের সুরক্ষা ডিজনির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান বলেন, ডিজনি বিশ্বজুড়ে গল্প বলার ক্ষেত্রে স্বর্ণমানদণ্ড। এই অংশীদারত্ব নতুন প্রজন্মের সৃষ্টিশীলতাকে উৎসাহ দেবে।এআই ও সৃজনশীল শিল্প একসঙ্গে কাজ করতে পারে এই চুক্তি তার উদাহরণ।
চুক্তিটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য করা হয়েছে। এই সময়ের মধ্যে এটি আংশিকভাবে একচেটিয়া থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন ডিজনি প্রধান। ডিজনি জানিয়েছে, সোরা প্ল্যাটফর্মে চরিত্র ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ থাকবে। কীভাবে চরিত্রগুলো ব্যবহার করা যাবে, তা ডিজনি নির্ধারণ করবে। এর আগে ডিজনি এআই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ তুলেছিল।
সম্প্রতি গুগলকেও এ বিষয়ে আইনি নোটিশ পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। ডিজনির দাবি, কিছু এআই টুল ব্যবহারকারীদের এমন ছবি ও ভিডিও তৈরির সুযোগ দিচ্ছে, যা তাদের কপিরাইট লঙ্ঘন করছে। এই প্রেক্ষাপটে ওপেনএআইয়ের সঙ্গে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, এটি এআই ও বিনোদন শিল্পের সম্পর্কের নতুন দিক উন্মোচন করল।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল





