ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৮:১৩:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ওমিক্রন সংক্রমণ: ডিআরইউতে করোনা টেস্ট সপ্তাহে তিন দিন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১০ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার নতুন ধরণ ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় সদস্য ও তাদের পরিবারের জন্য সপ্তাহে তিন দিন করোনা টেস্টের ব্যবস্থা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

ডিআরইউ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় ডিআরইউ জানিয়েছে, সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হবে। নমুনা সংগ্রহের তিন ঘণ্টার মধ্যেই টেস্টের রেজাল্ট পাওয়া যাবে।

ডিআরইউ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য ডিআরইউ থেকে এই সেবা গ্রহণ করতে পারবেন। এ বিষয়ে সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেছে ডিআরইউ।