কনের সাজে বর নিয়ে ভোট দিলেন দুই নববধূ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
অনন্য এক ঘটনার সাক্ষী হলো ভারতের উত্তরপ্রদেশ। বিয়ের পর বধূর সাজেই বরকে সঙ্গে নিয়ে ভোট দিতে কেন্দ্রে হাজির হলেন দুই কনে। রোববার উত্তরপ্রদেশের ফিরোজাবাদ ও মহোবারে ঘটেছে এ ঘটনা।
শনিবার রাতেই বিয়ের অনুষ্ঠান হয়েছিল জুলি ও গীতা নামে দুই তরুণীর। এরপর বিয়ের রেশ কাটার আগেই ভোট দিতে কেন্দ্রে হাজির হয়ে যান তারা।
ফিরোজাবাদের নববধূ সাজে কেন্দ্রে হাজির হয়েছিলেন জুলি। ভোট দেওয়ার পর স্বামীর সঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন তিনি। সেখানে উপস্থিত ভোটাররাও নববধূর সাজে থাকা ওই ভোটারের সঙ্গে ছবি তোলার সুযোগ ছাড়েননি।
আর গীতা ভোট দিয়েছেন মহোবারে। ভোট দেওয়ার পর তিনি জানালেন, এটাই তার প্রথম ভোট। সে কারণেই ভোট দেওয়া নিয়ে অন্য রকম উৎসাহিত ছিলেন তিনি। ভোট দিয়ে গীতা বলেন, আমি খুব খুশি। এটা আমার কর্তব্য। আমি প্রথমবার ভোট দিতে এলাম। তাই বিদায়ের আগে নিজের ভোটটা দিয়ে গেলাম।’
অন্যদেরও ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি। এদিন উত্তর প্রদেশের পশ্চিম, মধ্য ও দক্ষিণাঞ্চলের আসনগুলোতে ভোট হয়েছে। ২০১৭ সালে এই ৫৯টি আসনের মধ্যে ৪৯টিই জিতেছিল বিজেপি। অন্যদিকে সমাজবাদী পার্টি ৯টি এবং কংগ্রেস একটি আসনে জয় পেয়েছিল।
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ