কমছে মুখোমুখি কথা বলার অভ্যাস, বাড়ছে নীরবতা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রবিবার
প্রতীকী ছবি।
প্রযুক্তিনির্ভর জীবনে মানুষ দিন দিন কম কথা বলছে—এমনই চিত্র উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। গত দেড় দশকে মানুষের মুখে বলা শব্দের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে বলে জানিয়েছেন গবেষকরা।
প্রযুক্তিবিষয়ক মাধ্যম The Verge-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, University of Missouri–Kansas City এবং University of Arizona-এর গবেষকেরা দেখেছেন, ২০০৫ থেকে ২০১৯ সালের মধ্যে মানুষে মানুষে সরাসরি কথোপকথনের পরিমাণ প্রায় ২৮ শতাংশ কমেছে। কোভিড-পরবর্তী সময়ে এই প্রবণতা আরও ত্বরান্বিত হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
গবেষণায় ২২টি আলাদা প্রকল্পের তথ্য বিশ্লেষণ করা হয়েছে, যেখানে দুই হাজারের বেশি মানুষ তাদের দৈনন্দিন জীবনের অডিও রেকর্ড করেন। এসব তথ্য থেকে দেখা যায়, ২০০৫ সালে একজন মানুষ দিনে গড়ে প্রায় ১৬ হাজার ৬৩২টি শব্দ বলতেন। ২০১৯ সালে তা নেমে আসে প্রায় ১১ হাজার ৯০০-তে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির বিস্তারই এই পরিবর্তনের বড় কারণ। এখন খাবার অর্ডার করা থেকে শুরু করে যোগাযোগ—সবই অ্যাপ বা টেক্সট মেসেজের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। ফলে অনেক ক্ষেত্রেই মুখে কথা বলার প্রয়োজনীয়তা কমে যাচ্ছে।
এ প্রসঙ্গে The Wall Street Journal-এর এক প্রতিবেদনের উল্লেখ করে গবেষকেরা জানান, সরাসরি যোগাযোগ কমে যাওয়ার মানসিক প্রভাব নিয়েও উদ্বেগ বাড়ছে। শুধু একাকীত্বই নয়, মানুষ ধীরে ধীরে স্বাভাবিক কথোপকথনের দক্ষতাও হারাচ্ছে—যেমন মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, কম বয়সীদের মধ্যে এই প্রবণতা আরও বেশি। ২৫ বছরের নিচের তরুণরা বছরে গড়ে ৪৫১টি শব্দ কম বলছে, যেখানে বেশি বয়সীদের ক্ষেত্রে এই হার কিছুটা কম। সব মিলিয়ে গড়ে একজন মানুষ বছরে প্রায় ৩৩৮টি শব্দ কম বলছেন।
গবেষকদের আশঙ্কা, এই ধারা অব্যাহত থাকলে বর্তমানে মানুষ দিনে ১০ হাজারেরও কম শব্দ ব্যবহার করছে।
তবে পরিস্থিতি বদলানো অসম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। University of Nevada, Reno-এর ভাষাবিজ্ঞান অধ্যাপক ভ্যালেরি ফ্রিডল্যান্ডের মতে, ছোট কিছু অভ্যাস বদলেই এই প্রবণতা পাল্টানো যেতে পারে—যেমন পরিবারের সদস্যদের সঙ্গে বেশি কথা বলা, কিছু সময়ের জন্য স্মার্টফোন দূরে রাখা, কিংবা সরাসরি যোগাযোগ বাড়ানো।
সব মিলিয়ে, প্রযুক্তির সুবিধা বাড়লেও মানুষের মৌখিক যোগাযোগ কমে যাওয়া নতুন এক সামাজিক বাস্তবতা তৈরি করছে—যা নিয়ে এখনই ভাবার সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা




