ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ৮:৩৩:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১১ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে দিল্লির এআইআইএমএস হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নেন তিনি। এদিকে টিকা নেওয়ার পর টুইটারে দেওয়া এক বার্তায় করোনামুক্ত থাকতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মোদি।

এর আগে ১ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। দেশে টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপে ওই টিকা নেন তিনি। সেসময় কেবল প্রবীণ নাগরিক ও ৪৫ বছরের বেশি বয়সীদের যাদের কোমর্বিডিটি রয়েছে তাদেরই টিকা দেওয়া হচ্ছিল। তবে গত ১ এপ্রিল থেকে ৪৫ বছরের বেশি বয়সী সবাইকে করোনার টিকা দেওয়া হচ্ছে।

টিকা নেওয়ার পর টুইটে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘এআইআইএমএস-এ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছি। ভাইরাসকে পরাজিত করতে টিকা নেওয়া হলো একটি উপায়। আপনি যদি টিকা নেওয়ার যোগ্য হন তবে শীগগিরই আপনার ডোজটি নিয়ে নিন।

ভারতজুড়ে করোনার সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে মানুষ। রাজ্যে-রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। লাগামহীন সংক্রমণে দিশেহারা দেশটির একাধিক রাজ্য। করোনা মোকাবিলায় ভারতে আপাতত দুটি টিকা দেওয়া হচ্ছে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাটি উৎপাদন করছে পুণের সেরাম ইনস্টিটিউট। অন্যদিকে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক ও আইসিএমআর যৌথভাবে উৎপাদন করছে কোভ্যাক্সিন। বর্তমানে দেশে এই দুটি টিকাই মানুষের মাঝে প্রয়োগ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সারা ভারতজুড়ে একযোগে টিকাদান কর্মসূচির সূচনা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিকাদান কর্মসূচির প্রথম ধাপে কেবল করোনা মোকাবিলায় সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করা ব্যক্তিদের টিকা দেওয়া হয়।

-জেডসি