ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৯:৪৮:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

করোনা: প্যারিসে নতুন করে লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ২০ মার্চ ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাস এখনো দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, পূর্ববর্তী সপ্তাহের তুলনায় গত সপ্তাহে নতুন করে কোভিড সংক্রমণ ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে করোনার সংক্রামণ বাড়তে থাকায় ফ্রান্সের জনসংখ্যার এক তৃতীয়াংশকে শনিবার নতুন করে আংশিক লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে।

প্যারিস এবং আরো একাধিক অঞ্চলে এক মাসের জন্য লকডাউন কার্যকরের প্রাক্কালে প্যারিসবাসীরা ট্রেনে চড়ে নগরী ছাড়ছে এবং দোকানগুলোতে কেনাকাটার জন্য ভিড় করছে।

প্যারিসের উপকণ্ঠে ইয়েরেসের মেয়র লকডাউনের বিধিনিষেধ ‘মোটেই বোধগম্য নয়’ উল্লেখ করে এএফপিকে বলেছেন, তিনি ব্যবসা-বাণিজ্য পুনরায় চালু রাখতে বলেছেন।

তিনি প্রশ্ন তোলেন, কেন আমরা বইয়ের দোকানের চেয়ে সু স্টোরে কোভিড ছড়ানো বেশি গুরুত্ব দেব?

লকডাউনের নতুন বিধি নিষেধে বুকসপগুলোকে জরুরি বিবেচনা করা হচ্ছে, পরে শুক্রবার দিনের শেষদিকে ফুলের দোকান, চকলেট ও জুতোর দোকান এই জরুরি তালিকার অন্তর্ভুক্ত করা হয়।

লকডাউনের কারণে গোটা বিশ্বে নগরীগুলো অবসন্নতায় ধুকছে, ভিয়েনা, সোফিয়া ও মন্ট্রিয়েলে বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

অ্যাস্ট্রাজেনিকার টিকা রক্ত জমাট বাঁধতে সহায়তা করতে পারে এই আতঙ্কে সম্প্রতি অনেক দেশ এই টিকাদান বন্ধ করে দেয়। তবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি এটিকে ‘নিরাপদ ও কার্যকর’ ঘোষণা দেয়ার পর শুক্রবার পুনরায় জার্মানি ও ইতালি অ্যাস্ট্রাজেনিকার টিকাদান শুরু করেছে।

-জেডসি