ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২:৩০:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

করোনা প্রতিরোধে বাংলাদেশের যাত্রীদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। করোনা প্রতিরোধে গঠিত দেশটির সর্বোচ্চ কমিটি ২১ এপ্রিল এই ঘোষণা দেয়।

ঘোষণায় বলা হয়েছে, এই তিন দেশের নাগরিকরা তো বটেই, অন্যান্য দেশের যেসব নাগরিক গত ১৪ দিনের মধ্যে এই তিনটি দেশের যেকোনো একটিতে ভ্রমণ করেছেন, তারাও ওমানে প্রবেশ করতে পারবেন না।

২৪ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা।

তবে ওমানের নাগরিক, কূটনীতিবিদ, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তাদেরকে অবশ্যই করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে বলে সরকারি আদেশটিতে উল্লেখ করা হয়েছে।

করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করা ওয়ার্ল্ডোমিটারের ওয়াবসাইটে বলা হয়েছে, বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ওমানে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৩ হাজার ৭৭০ জন এবং এখন পর্যন্ত এ রোগে দেশটিতে মারা গেছেন এক হাজার ৯২৬ জন। সূত্র: টাইমস অব ওমান


-জেডসি