করোনা মোকবেলায় ফ্রান্সে স্কুল বন্ধের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বেড়ে যাওয়া করোনা সংক্রমণ মোকাবেলায় দেশজুড়ে স্কুল বন্ধ এবং সীমিত লকডাউনের ঘোষণা দিয়েছেন।
এ সময় তিনি করোনা ভাইরাস মোকাবেলায় নেয়া তার বিতর্কিত কৌশলও সমর্থন করেন।
সম্প্রতি ৪৩ বছর বয়সী এ নেতা তার নেয়া পদক্ষেপের কারণে বিরোধী রাজনীতিকসহ স্বাস্থ্য বিশেষজ্ঞদের সমালোচনার মুখে পড়েন।
জানুয়ারির শেষ নাগাদ ম্যাখোঁ তার বৈজ্ঞানিক বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে তৃতীয় লকডাউন না দেয়ার সিদ্ধান্ত নেন।
বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ম্যাখোঁ দেশজুড়ে স্কুল বন্ধ, ভ্রমণ নিষেধাজ্ঞা জারি এবং অদরকারি দোকানপাট বন্ধ রাখার নির্দেশ জারি করেন।
তবে তিনি লোকজনের ঘরে থাকা কিংবা সামাজিক মেলামেশার ওপর কোন নিষেধাজ্ঞা জারি করেননি।
তিনি বলেন, চলতি বছরের শুরুর দিকে করোনা মোকাবেলায় আমরা যে পদক্ষেপসমূহ নিয়েছি তা আমাদেরকে স্থবির করে দেয়নি।
তিনি আরো বলেন, জানুয়ারিতে লকডাউন দেয়া হয়নি মানে আমরা কয়েক সপ্তাহের মূল্যবান স্বাধীনতা পেয়েছি। মহামারিতে নিয়ন্ত্রণ না হারিয়ে আমরা লাখ লাখ শ্রমিককে জলের ওপর মাথা তুলে রাখার সুযোগ দিতে পেরেছি।
উল্লেখ্য, বুধবার দেশটিতে নতুন করে ৫৩ হাজারেরও বেশি লোকের আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করা হয়। এ সংখ্যা চলতি বছরের শুরুর দিকের চেয়ে প্রায় দ্বিগুণ।
এছাড়া নতুন করে মারা গেছে ৩০৪ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৬৬৭ জন।
এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের আগে ফ্রেঞ্চ হসপিটাল ফেডারেশন (এফএইচএফ) ম্যাখোঁর প্রতি অবিলম্বে কঠোর লকডাউন দেয়ার আহ্বান জানিয়েছিল।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










