ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২০:৩৪:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন

করোনা: ২৪ ঘণ্টায় বিশ্বে আক্রান্ত ২৮ লাখ, মৃত্যু ১১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৫ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৯০ হাজার ১৯৯ জন এবং মৃত্যু হয়েছে ১১ হাজার ২৩৫ জন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ কোটি ১২ লাখ ৬১ হাজার ৫১৮ জন। এরমধ্যে মৃত্য হয়েছে ৫৭ লাখ ৪৩ হাজার ৬০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ কোটি ১ লাখ ৫৯ হাজার ৫১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৩০৬ জন এবং মারা গেছেন ২ হাজার ৬০৬ জন। ব্রাজিলে মারা গেছেন ১ হাজার ৬৮ জন এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৯৮ জন। ভারতে মৃত্যু ১ হাজার ৫৬ জন এবং আক্রান্ত ১ লাখ ২৫ হাজার ৯৪১ জন। জার্মানিতে আক্রান্ত ২ লাখ ৩৫ হাজার ৫১১ জন এবং মৃত্যু ১৬৫ জন। ফ্রান্সে আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৪৯ জন এবং ‍মৃত্যু ৩৫৫। রাশিয়ায় আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ২০১ জন এবং ‍মৃত্যু ৬৮২ জন। তুরস্কে আক্রান্ত ১ লাখ ১১ হাজার ১৫৭ জন এবং মৃত্যু ৬৮২ জন। জাপানে আক্রান্ত ১ লাখ ৩ হাজার ৩৮ জন এবং মৃত্যু ৯০ জন এবং যুক্তরাজ্যে আক্রান্ত ৮৪ হাজার ৫৩ জন এবং মৃত্যু ২৫৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।