ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১২:০৩:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

করোনার ঢেউ কতটা ভয়ানক তার জ্বলন্ত উদাহরণ ভারত: হু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ২৪ এপ্রিল ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে বর্তমান করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে আশঙ্কার কথা জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, সাম্প্রতিক ভারতে ফের করোনা সংক্রমণে তিনি উদ্বিগ্ন। ভারতের এই পরিস্থিতিই বিধ্বংসী অনুস্মারক বা পূর্বাভাস দিচ্ছে যে ভাইরাস কী করতে পারে।

অর্থাৎ, ভারতে ক্রমাগত যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ তা রীতিমতো ভয়ানক আকার নিতে চলেছে বলেই মন্তব্য করেন ডব্লিউএইচও প্রধান।

এরই পাশাপাশি তিনি শুক্রবার বলেন, ‘বিশ্বে ক্রমাগত করোনার বাড়বাড়ন্ত শুধুমাত্র ভ্যাকসিনের অভাবের কারণেই। ভ্যাকসিনেশন পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, টেস্টিং হচ্ছে না, হচ্ছে না চিকিৎসাও।'

উল্লেখ্য, ভারতে টেস্টিংয়ের পরিমাণ অনেকাংশে বাড়লেও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থার এখনো পর্যন্ত অনেকটাই অভাব রয়েছে। অভাব রয়েছে টিকারও। সেক্ষেত্রে ডব্লিউএইচও প্রধানের এই সতর্কবার্তা অনেকটাই প্রাসঙ্গিক। টিকাকরণের পরিমাণ বাড়ানোর পাশাপাশি চিকিৎসা ব্যবস্থার উন্নতি না হলে পরবর্তী সময় যে আরো ভয়াবহ হয়ে উঠতে চলেছে ভারতের পরিস্থিতি তা ডব্লিউএইচও প্রধানের বক্তব্যেই স্পষ্ট। সূত্র : আজকাল


-জেডসি