ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৭:৪৮:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

করোনার দৈনিক সংক্রমণে সবাইকে ছাড়িয়ে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৯ এএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতে কোভিড মহামারি পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। দৈনিক সংক্রমণে দেশটি বিশ্বের অন্যান্য দেশকে ছাড়িয়ে গেছে। এ নিয়ে ভারতে মোট করোনা সংক্রমণ ১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ছাড়িয়ে গেছে। সংক্রমণের বৈশ্বিক তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি।

আজ সোমবার (২৯ মার্চ) ওয়ার্ল্ডোমিটারের সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৬৮ হাজার ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে যা একই সময়ে বিশ্বে সর্বাধিক।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আরও ২৯৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৮৮১ জনে দাঁড়িয়েছে। করোনায় মৃতের বৈশ্বিক তালিকায় দক্ষিণ এশিয়ার দেশটির অবস্থান চতুর্থ।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে যুক্তরাষ্ট্রে পাঁচ শতাধিক মৃত্যু হলেও ব্রাজিলে মারা গেছে তার তিন গুণ বেশি।

গত ২৪ ঘণ্টা বিশ্বে নতুন করে প্রায় ৪ লাখ ৮৬ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনার মোট সংক্রমণ প্রায় ১২ কোটি ৭৭ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে।

একদিনে আরও ৬ হাজার ৭৮৯ মৃত্যু নিয়ে করোনায় মৃতের সংখ্যা ২৭ লাখ ৯৬ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ কোটি ২৯ লাখ ৫৩ হাজারের মতো রোগী।

-জেডসি