করোনার সংক্রমণ বাড়ায় ফের লকডাউনে মহারাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২৫ মার্চ ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
করোনার দ্বিতীয় ঢেউয়ে গত একদিনে ভারতে নতুন করে প্রায় সাড়ে ৫৩ হাজার মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে; যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।
গত বছরের ২৩ অক্টোবরের পর এটিই একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেশটিতে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এর মধ্যে ভয়াবহ অবস্থা দেশটির মহারাষ্ট্র রাজ্যে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। করোনা মহামারির প্রথম পর্বেও একদিনে কোনো রাজ্যে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি। মহারাষ্ট্রে নতুন করে ৩১ হাজার ৮৫৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেবল মুম্বাইয়ে আক্রান্ত ৫ হাজারের বেশি। এছাড়া রাজ্যের পুনে, নাগপুর, থানে, আওরঙ্গাবাদের মতো জেলাগুলোতেও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৪৭৬ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ৫৩৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫১ জনের। এ নিয়ে ভারতে করোনা প্রাণ কেড়েছে ১ লাখ ৬০ হাজার ৬৯২ জনের।
শুধু মাত্র মহারাষ্ট্র নয়, ভারতের আরও কয়েকটি রাজ্যের পরিস্থিতি ক্রমে খুব খারাপের দিকেই যাচ্ছে। সে তালিকায় শুরুতেই রয়েছে পঞ্জাব, কর্ণাটক, তামিলনাড়ু। এছাড়া ছত্তিশগড়ের অবস্থাও খারাপ হয়েছে। সেখানে দৈনিক সংক্রমণ ফের দুই হাজার ছাড়াচ্ছে। গুজরাট, মধ্যপ্রদেশেও দেড় হাজার ছাড়াচ্ছে। দিল্লিতে দৈনিক সংক্রমণ আবার এক হাজার ছাড়িয়েছে।
সংক্রমণ রুখতে তৎপর হয়েছে কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের প্রশাসন। কেন্দ্র ইতোমধ্যেই রাজ্যগুলোকে জানিয়েছে, প্রয়োজনে স্থানীয় পর্যায়ে লকডাউন জারি করতে পারবে তারা। ইতোমধ্যেই বিভিন্ন রাজ্যে আংশিক লকডাউন বা বিভিন্ন বিধি-নিষেধ নতুন করে জারি করা হয়েছে।
দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থানের মতো রাজ্যগুলোতে ইতোমধ্যেই প্রকাশ্যে হোলি উৎসব পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেঙ্গালুরু পৌর এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পরলে ২৫০ রুপি জরিমানা করার কথাও ঘোষণা করা হয়েছে।
এছাড়া লকডাউনের পথেও হাঁটতে শুরু করেছে বেশ কয়েকটি রাজ্য। মহারাষ্ট্রের নাসিকে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন জারি হয়েছে। আওরঙ্গাবাদেও ১১ এপ্রিল অবধি লকডাউন জারি রয়েছে।
-জেডসি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











