করোনার সংক্রমণ রোধে বিহারে কারফিউ জারি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ১৯ এপ্রিল ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতের বিহার রাজ্যে জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। এখন থেকে প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত কার্যকর থাকবে এই কারফিউ। গত ২৪ ঘণ্টায় বিহারে আক্রান্তের সংখ্যা প্রায় ৮ হাজার ছুঁয়েছে। এতে মৃত্যু হয়েছে ৩৪ জনের। এমন পরিস্থিতিতে কঠোর হচ্ছে স্থানীয় প্রশাসন।
বিহার সরকারের পক্ষ থেকে বলা হয়, আগামী ১৫ মে পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া বন্ধ থাকবে সিনেমা হল, প্রেক্ষাগৃহ, শপিং মল ও পার্ক। প্রতিদিন বিকাল ৫টার পর বন্ধ থাকবে সব সরকারি ও বেসরকারি অফিস এবং ধর্মীয় স্থান।
রাজ্যের যেসব অঞ্চলে আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে আলাদা করে সংক্রমণ জোন হিসেবে চিহ্নিত করে রাখবে বিহার সরকার। প্রতিটি জেলায় তৈরি হবে কোয়ারেন্টিন সেন্টার। প্রধান শহর ও শহরতলির যেসব আক্রান্ত মানুষ বাড়িতে আইসোলেশনে থাকতে পারছেন না, তারা এই সেন্টারে থাকতে পারবেন।
বিয়ে, শ্রাদ্ধ ও অন্যান্য জমায়েতে লোক সংখ্যা ১০০-এর বেশি করা যাবে না। ভিড় হয় এমন স্থানে জেলা প্রশাসনকে ১৪৪ ধারা জারি করারও নির্দেশ দিয়েছে বিহার সরকার। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার বিষয়ে ছাড় থাকবে। এসবের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের একমাসের বেতন আগাম দেওয়া হবে।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










